শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৮:৪৬ পিএম, ২০২৫-০৭-০৯
চট্টগ্রামের আনোয়ারায় সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মন্দিরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পূজার গঠ, স্বর্ণালংকার, সিসিটিভিসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। গত ২ বছর আগেও মন্দিরটিতে চুরির ঘটনা ঘটেছিল। এ নিয়ে মন্দিরটিতে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা নন্দন ঘোষ বলেন, সকালে জোনা বৈদ্যের বাড়ির মহিলারা পূজা দিতে গিয়ে দেখে মন্দিরের তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখে পূজার গঠসহ, পূজার সরঞ্জাম ও সকল মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা। এর আগেও এ মন্দিরটিতে চুরির ঘটনা ঘটেছিল। এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে হাত দেওয়ার সাহস না পায়। এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, মন্দির চুরির বিষয়টি আমরা জেনেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited