শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:০৬ পিএম, ২০২৫-০৭-০৭
চট্টগ্রামের ডাবলমুরিং থানা এলাকায় র্যাবের অভিযানে ফেনী মডেল থানার মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ নূর হোসেন প্রকাশ সাদ্দাম প্রকাশ রিয়াদ'কে (২৬) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রিয়াদ ফেনী সদর থানার পশ্চিম চনুয়া গ্রামের নূর মোহাম্মদ প্রকাশ নূর আহমদের ছেলে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৫ সালের ১০ ই মে ফেনী মডেল থানার এক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ নূর হোসেন প্রকাশ সাদ্দাম প্রকাশ রিয়াদ'কে ৬ ই জুলাই রবিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানা এলাকা হতে র্যাবের একটি আভিযানিক দল গ্রেফতার করে হেফাজতে নেয়। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী, হালিশহর, ডালবমুরিং, ফেনী সদর ও ফুলগাজী এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় ডাকাতি, চুরি ও মাদক সংক্রান্তে ১৬টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার তাকে ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited