শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৮:৩৭ পিএম, ২০২৫-০৭-০৩
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা গহিরা মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসায় নীডি ফাউন্ডেশন কর্তৃক বোস্তানুল আরিফিন হাজ্বাহ রতিফা বিনতে হাজী আবদুল মজিদ ক্যাম্পাস নির্মাণ সম্পন্ন করেছে। ৩জুলাই (বৃহস্পতিবার) দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাদ্রাসা ভবন উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি, আলহাজ্ব মোশাররফ হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আলম খাঁন, এতে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব আজম কুতু্বী, প্রকল্প পরিচালক হাফেজ মোঃ ইসহাক মেম্বার, স্থানীয় ইউপি সদস্য মাওলানা মুনিরুদ্দিন, মাদ্রাসার সুপার মাওলানা বদরুজ্জামান নঈমী, মাদ্রাসার শিক্ষক শিক্ষর্থীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আলম খাঁন জানান, নীডি ফাউন্ডেশনের কতৃক এটি ৩য় মাদরাসা নির্মাণ প্রকল্প। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তেলিপাড়া, গহিরা ও দক্ষিণ গহিরা তথা রায়পুর ইউনিয়নের শত শত শিক্ষার্থী উপকৃত হবে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সম্মানিত দাতা ও আমরা সকলের খেদমতকে সদক্বায়ে জারিয়া হিসেবে কবুল করুক। তিনি নীডি ফাউন্ডেশন যাতে মানবিক কাজে আরো বেশি অগ্রসর হতে পারে সেজন্য সকলের দোয়া কামনা করেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited