শিরোনাম
আ.ন.ম. তাজওয়ার আলম | ০১:৩১ এএম, ২০২৫-০৭-০১
সড়কে চলাচলকারী মেয়াদোত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মোটরযানের বিরুদ্ধে আগামী ১ জুলাই ২০২৫ থেকে সারাদেশে একযোগে অভিযান চালাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩৬ অনুযায়ী সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরকার ইতোমধ্যে বাস ও মিনিবাসের জন্য ২০ (বিশ) বছর এবং ট্রাক ও কাভার্ডভ্যানসহ মালবাহী যানবাহনের জন্য ২৫ (পঁচিশ) বছর মেয়াদি ইকোনমিক লাইফ নির্ধারণ করেছে। অর্থাৎ, এসব যানবাহন নির্ধারিত মেয়াদের পর আর সড়কে চলাচল করতে পারবে না।
বিআরটিএর এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ জুলাই ২০২৫ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর পর থেকে যেসব যানবাহন নির্ধারিত ইকোনমিক লাইফ অতিক্রম করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই প্রেক্ষাপটে বিআরটিএ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনগুলোর সমন্বয়ে সারাদেশে একযোগে দিনের পাশাপাশি রাতেও অভিযান পরিচালনা করা হবে।
বিআরটিএর পক্ষ থেকে জনগণকে আহ্বান জানানো হয়েছে, সকল পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান যেন নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন, যাতে করে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত হয়।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited