শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০২:৫১ এএম, ২০২৫-০৬-২৮
ভারতীয় সীমান্তবর্তী পাহাড়ী অঞ্চল দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিদেশী সিগারেটে সয়লাব পার্বত্য রাঙামাটির হাট-বাজারগুলো। অবৈধভাবে জুড়াছড়ি সীমান্ত দিয়ে এনে কাপ্তাই হ্রদ দিয়ে পাঁচারের সময় ২৫ কার্টুন বিদেশী ব্রান্ডের সিগারেট উদ্ধার পরবর্তী জব্দ করেছে সেনা-বিজিবি’র যৌথ আভিযানিক দল। শুক্রবার বিকেলে এসব অবৈধ সিগারেট আটক করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন রাঙামাটি বিজিবি সেক্টর কর্তৃপক্ষ।
নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে, জব্দকৃত বিদেশী সিগারেটগুলোর বাজার মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা। এসব সিগারেট পরবর্তীতে চট্টগ্রামের কাষ্টমসে জমা দেওয়া হবে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, শুক্রবার (২৭ জুন-২৫) জব্দকৃত ওমেগা, পেট্টোন ব্রান্ডের বিদেশী সিগারেট ভর্তি কার্টুনগুলো জুরাছড়ি সীমান্ত দিয়ে নারীদের মাধ্যমে দূর্গম পাহাড়ি পথ হয়ে সংগ্রহ করে জনৈক মানবেন্দ্র চাকমা নামের এক চোরাকারবারি।
বৃহস্পতিবার মধ্যরাতে এই সিগারেটের কার্টুনগুলো দেশীয় ইঞ্জিনচালিত নৌকায় রাঙামাটিতে আনার সময় রাঙামাটি শহরের অদূরে কাপ্তাই হ্রদের ওপারের কাইন্দার মুখ এলাকায় পৌছুলে সেখানে আগে থেকে ছদ্মবেশে ওতঃপেতে থাকা কয়েকজন যুবক একটি রাজনৈতিকদলের পরিচয় দিয়ে সিগারেট ভর্তি নৌকাটি ছিনতাই করে।
এদিকে অবৈধভাবে সিগারেট পাচারের তথ্য পেয়ে উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যৌথবাহিনীর একটি টিম। এসময় সিগারেট ভর্তি ইঞ্জিনবোটটি রেখে সকলেই সটকে পড়লে অভিযানকারিরা সেগুলো জব্দ করে নিয়ে আসে।
সাম্প্রতিক সময়ে এই অবৈধ সিগারেট পাহাড় ছাড়িয়ে অবাধে পাঁচার হচ্ছে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে। রাঙামাটি শহরের হাট-বাজারগুলোতে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে শুল্কবিহীন অবৈধ বিদেশী মন্ড, ওমেগা, পেট্টোনসহ বিভিন্ন ব্রান্ডের সিগারেটগুলো।
একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, বর্তমানে স্থানীয় অন্তত তিনটি আঞ্চলিকদলের সশস্ত্র গ্রুপের নেতারা জুরাছড়ি, বরকল ও বাঘাইছড়ির ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদের পানি পথ পর্যন্ত ভারতীয় সিগারেটসহ বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে আসে। পরবর্তীতে তাদের কাছ থেকে এসব অবৈধ সিগারেটসহ কালোটাকাগুলো রাঙামাটি শহরের তাহের, হেলাল, সাকি, সাকিব, সেলিমসহ আরো অন্তত ১০জন, কাপ্তাইয়ের কয়েকজনের নেতৃত্বে স্থানীয় পণ্যবাহি ট্রাক, এ্যাম্বুলেন্স, কুরিয়ার সার্ভিস, মাছের কার্টুনভর্তি পিকআপে, কার-মাইক্রোসহ মোটর সাইকেলে ও বিভিন্ন ছদ্মাবরনে যাত্রীবাহি বাসে করে এসব সিগারেট চলে যায় হাটহাজারি ও চট্টগ্রামে।
সংশ্লিষ্ট্যরা নাম প্রকাশ না করার শর্তে জানায়, সাতকানিয়ার মার্দাসার বাসিন্দা আবুল কালাম, সাতকানিয়ার জাহাঙ্গীর, মহিউদ্দিন, পাবলিক হেলাল, কামরুল, রাউজানের রাশেদ, রাঙামাটি-খাগড়াছড়ি,ফেনী ও কুমিল্লা সীমান্ত দিয়ে এসব ভারতীয় অবৈধ সিগারেট সংগ্রহ করে বিভিন্ন মার্কেটে পাইকারি সরবরাহ করে রাতারাতি কোটিপতি বনে গেছে।
এই সিগারেট চোরাকারবারির ব্যবসা করে মাত্র এক বছরেই কয়েক কোটি টাকার মালিক হয়েগেছে এমন নজির খোদ রাঙামাটি শহরেই রয়েছে জানিয়ে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের বিস্কুটের এজেন্ট একটি প্রতিষ্ঠানে মাত্র ১০ হাজার টাকায় এসআর এর চাকুরি করা জনৈক ব্যক্তি বর্তমানে কয়েক কোটি টাকার মালিক বনে গেছে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited