চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বোয়ালখালীতে জামায়াতের সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বোয়ালখালী প্রতিনিধি :    |    ০৯:২২ পিএম, ২০২৫-০৬-২৭

বোয়ালখালীতে জামায়াতের সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশ অনুষ্টিত হয়েছে। 

শুক্রবার(২৭ জুন) সকাল ৯ টায় উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আমীর ডা. খোরশেদ আলম সভাপতিত্ব ও সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিন এর সঞ্চালনায় সম্মেলন অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য জনাব অধ্যাপক আহসান উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর ছাদেক, চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি জনাব লুৎফর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্মপরিষদ সদস্য মাওলানা আরিফুর রশিদ, অধ্যাপক মাহামুদুল হাসান,  সাবেক ছাত্রনেতা নুরুল হক, চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশনের পাঠাগার সম্পাদক ইঞ্চিনিয়ার সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও চট্টগ্রাম ০৮ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো: আবু নাছের, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম পশ্চিম জেলার সভাপতি আব্দুর রহিম।

বক্তারা বলেন বাংলাদেশ আগামীদিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে জামায়াত ইসলামী ৩০০ আসনে সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থী ঘোষনা করেছেন।
জামায়াতের এ প্রার্থীদের বিজয়ী করার জন্যে সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর অনুরোধ করেন।

বক্তারা আরো বলেন, এদেশে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছিল, এইদেশে আর কোন ফ্যাসিবাদের জন্ম হতে দেওয়া হবেনা, যারা ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করবে তাদের আওয়ামী ফ্যাসিবাদের মতই জনতা বিদায় করবে।
আমরা কোন চাঁদাবাজ, টেন্ডারবাজদের হাতে নতুন করে এদেশকে ছেড়ে দিতে পারিনা।
এই দেশ ইতিপূর্বে অনেকে শাষনের নামে দেশের জনগনকে শোষন করেছে। কেউ জনগণের প্রকৃত সমস্যা সমাধান করতে পারেনি, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শাষক হিসেবে নয় জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের অতীত ইতিহাসকে বদলে দেওয়ার প্রচেষ্টা চালাবে।
জামায়াতের প্রার্থীরা সত্যের সাক্ষ্য হিসেবে দাঁড়িয়েছে, সুতরাং মানুষের সেবা করার বিকল্প কিছু চিন্তা করার সুযোগ নেই।
ডা. আবু নাছের বলেন, আমি বোয়ালখালীর জন্যে আলাদা কিছু পরিকল্পনা গ্রহন করেছি, তার মাঝে নার্সিং কলেজ, টেকনিক্যাল কলেজ, অন্তত ৫০০ আসনের একটি হাসপাতাল, ও শিক্ষা প্রতিষ্টানকে আধুনিকভাবে গড়ে তোলার মত পরিকল্পনা হাতে নিয়েছি। তাছাড়ক সড়কগুলোকে বড় করার পরিকল্পনা, মাদকমুক্ত বোয়ালখালী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। কালুরঘাট নতুন সেতু নিয়েও তিনি কাজ করছেন, যাতে এর কাজ দ্রুত সময়ে শুরু করে দ্রুত সময়ে শেষ করা যায়। সেই সাথে বোয়ালখালী বেকার মানুষদের জন্যে বোয়ালখালীতে চাকরির সুযোগ সৃষ্টি করা এবং রাস্তার পাশে ফুটপাত ও বাজার গুলোকে আধুনিকায়ন করে রাস্তার ঝানজটমুক্ত বোয়ালখালী গড়ে তোলা হবে। তিনি বলেন আপনি আপনাদের সেবক হতে চাই, আমাকে সেবা করার জন্যে একবার সুযোগ দিন, আমি কথা দিচ্ছি রাষ্ট্রের বরাদ্দকৃত একটি টাকা ও অপচয় এবং বেখাতে ব্যয় করা হবেনা, জনগনের আমানত জনগনের হাতেই যাবে- ইনশাআল্লাহ।

অধ্যাপক আহসান উল্লাহ বলেন, আমাদের যিনি সৃষ্টি করেছেন তার আইন ব্যতীত কখনো শান্তি আসার সুযোগ নেই, এদেশে শান্তি চাইলে আমাদের কে আল্লাহর আইনের দিকে ফিরে যেতে হবে। জামায়াতে ইসলামী তার প্রার্থীদের বিজয়ী করার মধ্য দিয়ে এদেশে সৎ লোকের শাষন এবং আল্লাহর আইন প্রতিষ্টা করতে চাই।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সেক্রেটারি জাহাঙ্গীর আলম, কর্মপরিষদের সদস্য মাওলানা দিদারুল আলম, মাওলানা মফিজুর রহমান, ফরিদ উদ্দিন। পৌরসভার জামায়াতের আমীর মুহাম্মদ হারুন, সহ-সেক্রেটারি আবুল মনসুর, কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, সাইদুল আলম, ইসলামী ছাত্রশিবির বোয়ালখালী শহরের সভাপতি ফয়েজুল্লাহ, পূর্বের সভাপতি গিয়াস উদ্দিন, দক্ষিণের সভাপতি আব্দুর রহিম সহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সমাবেশ শেষে, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও কালুরঘাট সেতু দ্রুত বাস্তবায়নের জন্যে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়, উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি বুড়ি পুকুরে গিয়ে শেষ হয়।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর