শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৫২ পিএম, ২০২৫-০৬-২৩
মানিকগঞ্জের শিবালয় থানার আলোচিত ডাকাতি মামলার সন্দিগ্ধ দু'জন পলাতক আসামিকে সীতাকুন্ড থানা ও চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বেলানগর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন (৪০) ও অপরজন হলেন একই থানার লাঙ্গলকোট গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ হাবিব প্রকাশ রিপন (২৯)।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মোঃ সাদমান সাকিব (এএমসি)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মানিকগঞ্জের শিবালয় থানার ডাকাতি মামলার সন্দিগ্ধ পলাতক আসামি চট্টগ্রামের সীতাকুন্ড থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রামের সীতাকুন্ড থানার ডিসি পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ আলাউদ্দিন'কে (৪০) গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব। পরে তাঁর দেয়া তথ্য মতে অপর একটি আভিযানিক দল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে অপর আসামি মোঃ হাবিব প্রকাশ রিপন'কে (২৯) গ্রেফতার করে র্যাব।
রবিবার গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited