শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৫:৫৯ পিএম, ২০২৫-০৬-২১
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামে বোয়ালখালী উপজেলার ৫ নং সারোয়াতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইমামুল্লার চর গ্রামের প্রবেশ মুখের মূল সড়কটি ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে।
ইমামুল্লার চর সড়কের প্রবেশমুখে সড়কের পার্শ্বে থাকা পুকুরের ভাঙ্গনে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে সড়কটি। সংকুচিত হতে হতে সড়কটি এখন প্রায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, পুকুরটি বোয়ালখালীর একজন ধনী ও প্রভাবশালীর মালিকানাধীন, পুকুরের অন্য পাড়গুলো ভরাট-সংস্কার করা হলেও অজানা কারণে সড়কের পার্শ্বস্থ পাড়টি সংস্কার বা ভরাট কোনটায় করা যাচ্ছে না। ফলে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় রোপণ করা প্রায় ১৫-২০ টি মেহগনি গাছ পুকুরের পাড় (যার উপর বর্তমান মূল সড়কটিকে রয়েছে) রাস্তা রক্ষাকরার জন্য লাগানো গাছ গুলো গৌড়ায় মাটি না থাকার কারনে অনেক আগেই পড়ে গেছে। বর্তমানে সড়কটিতে যে কোন মুহূর্তে বড় ধরনের দূঘর্টনা ঘটতে পারে।
সড়কটি দিয়ে নিত্য প্রয়োজনীয় কাজ সহ স্কুল, কলেজ মসজিদ মাদ্রাসা রোগী বহনকারী গাড়ি গুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। গাড়ি গুলো যে কোন মুহূর্তে রাস্তা ভেঙে যাওয়া কারনে পুকুরে পড়ে দূঘর্টনার আশংকা প্রায়। দিন দিন রাস্তা ভেঙ্গে পুকুরে বিলীন হয়ে সড়কটি একেবারে সরু হয়ে গেছে। এই গ্রামে প্রায় তিন শতাধিক পরিবার ও কম-বেশি দুই হাজার লোকের বসবাস, এই গ্রামে প্রধান এই সড়কটি বিলীন হয়ে গেলে এলাকাবাসীর যাতায়াত বন্ধ হয়ে যাবে। তাই এলাকাবাসী স্থানীয় সরকার উপদেষ্টা , জেলা প্রশাসক,জেলা পরিষদ, উপজেলা পরিষদ , উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রতিনিধিদের সহযোগিতায় সড়কটি বিলীন হওয়ার হাত থেকে রক্ষা পাবে বলে আশা করছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited