চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আলীকদমে সংঘবদ্ধ হামলা, ১৫ জনের বিরুদ্ধে আদালতের তদন্ত নির্দেশ

স্টাফ রিপোর্টার :    |    ০৫:০৫ পিএম, ২০২৫-০৬-১৯

আলীকদমে সংঘবদ্ধ হামলা, ১৫ জনের বিরুদ্ধে আদালতের তদন্ত নির্দেশ

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় সংঘবদ্ধভাবে হামলা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মোট ১৫ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ উলা মিয়া (৪৮)। 

আদালত এ অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলা নং সিআর-১২০/২০-২৫ অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৪৭, ৪২৭, ৩৮৫, ৩৮৬, ৩৯৫, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগে নামীয় ৫ আসামি ছাড়াও অজ্ঞাতনামা মুখোশধারী আরও ১৪/১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

১৭ জুন ২০২৫, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নাজমুল হোসাইন মামলার শুনানি গ্রহণ করেন।

আদালত অভিযোগকারী মোঃ উলা মিয়াকে ফৌজদারী কার্যবিধি ২০০ ধারায় জবানবন্দি গ্রহণ করে এবং কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগের সত্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

তদুপরি, আদালত আদেশে বলেন—ঘটনাস্থলে সরেজমিন তদন্ত, খসড়া মানচিত্র প্রস্তুত, সূচীপত্রের ব্যাখ্যা সংযোজন এবং সাক্ষীদের বক্তব্য ফৌজদারী কার্যবিধির ১৬১ ধারায় রেকর্ড করে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

আদেশের অনুলিপি ও সংশ্লিষ্ট কাগজপত্র আলীকদম থানার অফিসার ইনচার্জ বরাবর প্রেরণ করা হয়েছে। আগামী ২ জুলাই ২০২৫ তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর