চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বদলির আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল তবিয়তে হাটহাজারী'র পৌর কর্মচারী

মোঃ শোয়াইব , হাটহাজারী    |    ০৪:২৮ পিএম, ২০২৫-০৬-১৮

বদলির আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল তবিয়তে হাটহাজারী'র পৌর কর্মচারী

বদলির প্রজ্ঞাপনের ২৯ দিন পরও নড়ছেন না চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার বিদ্যুৎ লাইনম্যান। সরকারের এমন আদেশকে অমান্য করে বদলি ঠেকিয়ে ঘুরেফিরে একই কর্মস্থলে থাকতে মরিয়া মো. মনোয়ার হোসেন। চাকরিবিধি তথা সরকারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছেন।

জানা গেছে, হাটহাজারী পৌরসভার নাকের ডগায় কাচাড়ি সড়ক কালভার্টের উপর ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হয়েছিল ‘কৃষকের হাট’। কাগজে-কলমে প্রকল্পটি বিএম এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান করার কথা থাকলেও কাজটি সম্পূর্ণ তদারকি করেন পৌরসভার বিদ্যুৎ লাইনম্যান মো. মনোয়ার হোসেন। তিনি পৌরসভার কর্মচারী হয়ে শুধু উপজেলার নয় পৌরসভার যত ডিপিএম, আরএফকিউ বরাদ্দ হয় এতে একাধিক প্রকল্পের কাজ এই মনোয়ার বাগিয়ে নেন এবং রাতারাতি হয়ে পড়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ।কৃষকের হাট জুড়ে শূন্যতা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ প্রকাশিত হয়। এরপর অদৃশ্য কারণে গত ১৯শে মে স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ আনোয়ার পাশার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের আদেশে হাটহাজারী পৌরসভার বিদ্যুৎ লাইনম্যান মো. মনোয়ার হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পৌরসভায় বদলি করা হয়।ওই প্রজ্ঞাপনে কর্মচারী মনোয়ার হোসেনকে ২৯শে মে অর্থাৎ ১০ দিনের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়। 

এ আদেশের ২৭ দিন পেরিয়ে গেলেও দায়িত্ব হস্তান্তর ও কর্মস্থল ত্যাগ করেননি দুর্নীতিবাজ ওই পৌর কর্মচারী। বদলি প্রত্যাহার করতে রাজনৈতিক বিভিন্ন মহল থেকে তদবির করছেন বলেও জানা যায়। এমনকি বদলি ঠেকাতে ১০ লাখ টাকা বাজেট ঘোষণা করেন। এদিকে হাটহাজারী পৌর বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ লাইনম্যান মনোয়ার হোসেন পৌরপ্রধানের ভূমিকায় অবস্থান করছেন। যা সরকারি কর্মচারী বিধান লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ এবং সরকারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। 

পৌরসভায় টানা ১২ বছর চাকরি করায় বেপরোয়া হয়ে উঠে এই মনোয়ার। তিনি পৌরসভার বিদ্যুৎ লাইনম্যান হলেও কোনোদিন দায়িত্ব পালন করতে দেখা যায়নি,তবে করতেন ঠিকাদারি। এমনকি পৌরসভায় পূর্বে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ইউএনও এবং এসিল্যান্ডের ক্যাশিয়ার হিসেবে কাজ করে নিজেই বনে গেছেন টাকার গাছ। চট্টগ্রাম নগরীর খুলশীতে গড়ছেন স্বপ্নবিলাস নামে আলিশান ফ্ল্যাট বাড়ি। হাটহাজারীতে ক্রয় করেছেন বিলাসবহুল গাড়ি ও জমি। 

চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয় উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও হাটহাজারী পৌর প্রশাসক মো. নোমান হোসেন বলেন, মনোয়ারকে বিভাগীয় কমিশনার স্যার বদলি করছেন। কোনো অনিয়ম দুর্নীতি না পেলে বদলি করছেন নাকি! আমি হাটহাজারী পৌরসভায় নতুন যোগদান করেছি। আগের কোনো বিষয়ে আমি সঠিক জানি না। এটা আমি খতিয়ে দেখছি।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর