শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৭:২৩ পিএম, ২০২৫-০৬-১৫
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন এর ফুলতলি গ্রামে অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম(২৬) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। তিনি ঐ ইউনিয়ন এর খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে।
রোববার(১৫ জুন) সকাল ১১টা ৪০ মিনিট এর দিকে এই ঘটনা ঘটে বলে জানান ২নং রাইখালী ইউনিয়ন এর চেয়ারম্যান মংক্য মারমা। কে কারা কেন এই ঘটনা ঘটালো তিনি জানেন না বলে এই প্রতিবেদককে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১১ টার পর ৯ থেকে ১০ জনের অস্ত্রধারী একটা দল ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিম কে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলো করে চলে যায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত) ইমরুল হাসান জানান, আমরা ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই। কিন্ত স্থানীয়রা পুলিশ কে কোন তথ্য দিচ্ছে না। লাশের সন্ধানও পাই নাই। কে বা কারা কেন এই ঘটনা ঘটালো তা জানতে পারছি না।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited