চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় ইজারা নেওয়া পুকুরকে সরকারি পুকুর দখল বলে অপবাদ

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা    |    ০৭:২০ পিএম, ২০২৫-০৬-১৫

আনোয়ারায় ইজারা নেওয়া পুকুরকে সরকারি পুকুর দখল বলে অপবাদ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ৩নং রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার রেড ক্রিসেন্ট সোসাইটি হতে পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করার জন্য পুকুরের আশেপাশের জঙ্গল ও গাছের ডাল পরিস্কার করতে গেলে যুবদল নেতা ইদ্রিচের বিরুদ্ধে সরকারী পুকুর দখলে নিয়েছে বলে অপপ্রচার ও ষড়যন্ত্র করেতেছে একটি পক্ষ। সরেজমিনে গিয়ে জানাযায়, পুকুরটি এক যুগের বেশি সময় ধরে ৩বছরের জন্য মেয়াদ করে বিভিন্ন জনের কাছে ইজারা দিয়ে আসছে রেড ক্রিসেন্ট সোসাইটি। তারই ধারাবাহিকতায় গত পহেলা মার্চ ইজারা নেন গহিরা গ্রামের নাছির মোহাম্মদের ছেলে যুবদল নেতা মোহাম্মদ ইদ্রিচ। পুকুরের ইজারা দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে উপজেলা ইনচার্জ মো: আলমগীর। পুকুর ইজারা নেওয়ার পরে মু: ইদ্রিচ পুকুরে মাছ চাষ করতে গেলে সরকারী পুকুর দখলে নিয়েছে বলে একটি পক্ষ অপপ্রচার ও উপজেলার বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিয়ে ইদ্রিচকে হয়রানী করতে থাকে।  

এ ব্যাপারে রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য সূত্রে জানাযায় দক্ষিণ পরুয়া পাড়া সিইপি (সাবেক ইফাদ) আশ্রয়কেন্দ্র সংলগ্ন পুকুর ও জমি ইজারা প্রদানের জন্য দরখাস্ত আহবান করিলে নুর মোহাম্মদ ৩লক্ষ, মো: ছাবের ৩লক্ষ,  মহিউদ্দিন ৩লক্ষ ১৫হাজার, মু: ইদ্রিচ ৩লক্ষ ২০ হাজার টাকা দর দেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে মু: ইদ্রিচ ৩লক্ষ ২০হাজার টাকা দিয়ে ৩বছরের জন্য ইজারা নেন। এলাকায় গিয়ে খোঁজখবর নিলে দরপত্র অংশগ্রহণ করা মহিউদ্দিন জানান, আমরা পুকুরটি ইজারা নিতে অংশগ্রহণ করিলে সর্বোচ্চ দরদাতা হিসেবে নিয়ম অনুযায়ী মু: ইদ্রিচ ইজারা পান।  

এব্যাপারে ইজারা পাওয়া মু:ইদ্রিচ জানান, নিয়ম অনুযায়ী সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি পুকুর ও জমি ৩বছরের জন্য ইজারা নিলে একটি পক্ষ আমার বিরুদ্ধে এবং আমার দলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাকে হয়রানি করতেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই উপজেলা প্রশাসনের কাছে। এব্যাপারে রেড ক্রিসেন্ট সোসাইটি উপজেলা ইনচার্জ মো : আলমগীর জানান, সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩লক্ষ ২০ হাজার টাকা দিয়ে পুকুর ও জমি মো: ইদ্রিচকে ৩বছরের জন্য তিন’শ টাকার স্ট্যাম্পে চুক্তিপত্র করে পুকুরটি ইজারা দেওয়া হয়। 

এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উমা খান কাফি বলেন, পুকুর ও জমিটি আগে থেকেই রেড ক্রিসেন্ট সোসাইটি ইজারা লাগাতো বর্তমানে তাদের কার্যক্রম বন্ধ থাকায় দূর্যোগ মন্ত্রণালয়ের অধীনে চলে গেছে। বিষয়টি তিনি বিস্তারিত খতিয়ে দেখবেন বলে জানান।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর