শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:১৫ পিএম, ২০২৫-০৬-০১
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাটে অবস্থিত শ্রমিক দলের অফিস থেকে জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ টাকাসহ হাতেনাতে ১২ জুয়াড়িকে আটক করেছে চাঁদগাও থানা পুলিশ।
আজ রবিবার (১লা এপ্রিল) দুপুরে নগরের চান্দগাঁও অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৯২০ টাকা ও জুয়া খেলাদ তাস উদ্ধার করা হয়। সিএমপি’র চান্দগাঁও থানা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ জানায়, জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রমিক দলের অফিস থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
আটক আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটক হওয়া আসামিরা হলেন, মো. রাকিব (২৩), মো. ফরহাদ (২২), মো. রবিউল হাসান আরমান (২২), আব্দুল লতিফ (৩৫), মো. সুমন চৌকিদার (৩৫), মো. দুলাল (৩৪), মো. জাহাঙ্গীর (২৬), মো. মনির হোসেন (৩৫), মো. রুবেল (৩০), মো. জসিম (৩৭), আব্দুল মান্নান (৩০) ও আব্দুল কালাম আজাদ (৫২) চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জানান অভিযান অব্যাহত থাকবে ।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited