শিরোনাম
এম মুনির চৌধুরী রানা, বেয়ালখালী | ০৭:০৬ পিএম, ২০২৫-০৫-২৯
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সাপ্তাহ ২০২৫ (আজ ২৮ মে থেকে ৩ জুন) উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহের শুভ সূচনা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলাওয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন।
আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম সরোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সুফিয়ান সিদ্দিকী।
বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম। শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে পরিবারসহ পুরো সমাজকে আরও বেশি সচেতন হতে হবে।
এছাড়াও জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলার এতিমখানার ছাত্রদের মাঝে উন্নতমানের পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited