শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:১২ পিএম, ২০২৫-০৫-২৬
এস.এফ.এম মোস্তাঈন বিল্লাহ
২৬ মে ২০২৫, সোমবার বিকাল ৩টায় আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মুমিন এর সাথে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) আলীকদম উপজেলার পক্ষ থেকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এনসিপির পক্ষে সংগঠক আলী হায়দার রাব্বির পানি সংকট, রোহিঙ্গা ভোটার ইস্যু এবং হতদারিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির নেতৃবৃন্দ- সাজেদা ইসলাম, মো: রবিউল হাসান, মো: ফয়সাল, নুরুল ইসলাম শাহীন, মো: ইসমাইল, মো: হাবীব, মো: মিনহাজ উদ্দীন, জেকি ত্রিপুরা, আরমান ত্রিপুরা, জাকোব ত্রিপুরা, জিস্কেল ত্রিপুরা, সুজন ত্রিপুরা এবং আব্রাহাম ত্রিপুরা।
এছাড়াও সভায় অংশগ্রহণ করেন দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্টার এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ। রোহিঙ্গা ভোটার ইস্যুতে ইউএনও আব্দুল্লাহ আল মুমিন বলেন, "তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
পানি সংকট প্রসঙ্গে তিনি জানান, যেসব এলাকায় পানি সমস্যা রয়েছে সেখানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে ভুক্তভোগীদের দরখাস্ত জমা দেয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “এনসিপির যেকোন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।”
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited