শিরোনাম
এম মুনির চৌধুরী রানা, বেয়ালখালী | ০৫:০৩ পিএম, ২০২৫-০৫-২৬
চট্টগ্রামে বোয়ালখালীতে " দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ " প্রতিপাদ্যকে সামনে রেখে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৬ মে) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রহমত উল্লাহ।
এ সময় তিনি বলেন, গ্রামীণ জনপদে শতভাগ পরিবেশ বান্ধব ও সময় সাশ্রয়ী বায়োগ্যাস স্থাপনের বিকল্প নেই । প্রকল্পের মূল উদ্দেশ্য হলো- বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মাধ্যমে রান্না এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য নবায়নযোগ্য জ্বালানী ব্যবহারের সম্ভাবনা উন্মোচন; ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে গ্রামীণ যুবদের কর্মসংস্থানের সুযোগ বিস্তার করা।
তাই দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা, পারিবারিক খামার স্থাপন সম্প্রসারণ বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক (ইমপ্যাক্ট) শীর্ষক প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন এবং গবাদি পশু ও পোল্ট্রি খামার সম্প্রসারণ প্রশিক্ষণ কোর্সটি সফলভাবে সম্পন্ন করে এবং মাঠ পর্যায়ে এর সুফল জনগণ ভোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, সাংবাদিক মো মুজাহিদুল ইসলাম,মাদুল বড়ুয়া আগত প্রশিক্ষনার্থীগন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited