শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:৪৩ পিএম, ২০২৫-০৫-২৫
এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ
বান্দরবানের আলীকদম উপজেলায় অন্বেষা কলেজিয়েট স্কুলে এক চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৩ মে) রাতের কোনও এক সময়ে অজ্ঞাতনামা চোরেরা স্কুলের প্রতিটি রুমের তালা ভেঙে এবং একটি কক্ষের টিন কেটে ভেতরে প্রবেশ করে মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাদত হোসেন থানায় দায়েরকৃত অভিযোগে জানান, সহকারী শিক্ষকের অফিস রুম থেকে একটি ভিশন ব্র্যান্ডের স্মার্ট টিভি (মূল্য ৩৪,৫০০ টাকা), একটি পাওয়ার ইনভেটর (৬,০০০ টাকা), একটি ওয়াইফাই ডিভাইস (৮,০০০ টাকা), দুটি সাউন্ড বক্স (১২,০০০ টাকা) এবং একটি হামকু ব্যাটারি (২১,৫০০ টাকা) চুরি হয়েছে।
চুরি হওয়া মালামাল উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান প্রধান শিক্ষক। তিনি বলেন, “বিদ্যালয়ের নিরাপত্তা ভেঙে যেভাবে চুরি হয়েছে, তাতে আমরা চরম আতঙ্কে রয়েছি। দ্রুত তদন্ত ও আইনানুগ পদক্ষেপের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করার দাবিতে থানায় অভিযোগ দায়ের করেছি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন চুরির ঘটনা উদ্বেগজনক এবং এটি শিক্ষার পরিবেশকে ব্যাহত করতে পারে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানান।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited