শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ০৬:৪৬ পিএম, ২০২৫-০৫-১০
সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো এবং মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে দলীয় নেতাকর্মীর সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০৯ মে) বিকেলে উপজেলার পৌর সদরস্থ সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি’র আহ্বায়ক মাস্টার জাকির হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও উত্তর জেলা বিএনপির সদস্য শামসুল আলম আজাদ কাউন্সিলর এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মো.সালাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইউসুফ নিজামী, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো.মহিউদ্দিন, পৌরসভা বিএনপি’র সদস্য সচিব ছালেহ আহাম্মদ সলু, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আনোয়ার চেয়ারম্যান, সদস্য সচিব খোরশেদ আলম মেম্বার ,বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহবায়ক বদিউল আলম বদরুল, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক সরোয়ার কামাল, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল কামাল, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মনির, সামছুদ্দোহা, যুবনেতা সালাউদ্দিন টিটু, সোনাইছড়ির শ্রমিক নেতা রবিউল হোসেন রবি, পৌরসভা বিএনপির সদস্য আবু সিদ্দিক বাল্লা, মোহাম্মদ আলী, উপজেলা জাসাস কমিটির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী মো.সেলিম, বিএনপি নেতা নুরুল আলম সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উওরজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী সালাউদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী। সেই সাথে বিশ্বাসী গণতন্ত্রে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর সুযোগ সন্ধানী একটি চক্র অপসংবাদিকতার মেতে উঠেন। তারা বিএনপি’র নেতাকর্মীর ঐক্যে ফাটল ধরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের পাশাপাশি মিথ্যা সংবাদ প্রচারে লিপ্ত হয়ে উঠেন।
বিএনপি’র যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ জানিয়ে তিনি আরো বলেন, সাংবাদিক পরিচয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকা কিছু সাংবাদিক নামধারী সাংবাদিক বিএনপি’র নেতাকর্মীর বিরুদ্ধে অপপ্রচার চালালেও তাদের ঐক্য ফাটল ধরাতে পারবে না। অনতিবিলম্বে জহির ও তাঁর নেতৃত্বে গড়ে উঠা সুযোগ সন্ধানী চক্র অপকর্ম থেকে সরে না এলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার দাঁতভাঙ্গা জবাব দিবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited