শিরোনাম
এম মুনির চৌধুরী রানা, বেয়ালখালী | ০৮:৫৮ পিএম, ২০২৫-০৪-২৯
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় বোয়ালখালী উপজেলার আরকান সড়কের ফুলতল যাত্রী ছাউনির সামনে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত, আহলে সুন্নাত ফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বৃহত্তর বোয়ালখালী শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, “এজিদি কায়দায় কারবালার চিত্র তৈরি করে মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের প্রিয় ভাই রইস উদ্দিনকে শহীদ করা হয়েছে। যারা মনে করছে রইস নিঃশেষ হয়ে গেছে, তারা ভুল করছে। লক্ষ লক্ষ সুন্নি যুবক আজ রইসের আদর্শ বুকে নিয়ে রাজপথে নেমে এসেছে। তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যতদিন রইস উদ্দিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হবে, ততদিন আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত রাজপথ ছাড়বে না।
মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, মাওলানা জসিম উদ্দীন, খ.ম. মোজাম্মেল, নজরুল ইসলাম, মাওলানা আহমদুল হক মাইজভাণ্ডারী, নুরুল হুদা শরীফ, আবদুল্লাহ আল মামুন, আইয়ুব মিয়াজী, আবুল ফয়েজ মামুন, এস কে এম জাহাঙ্গীর আলম, মামুন উদ্দিন মেম্বার, আরিফুল ইসলাম ইমন, নাজিম উদ্দীন, আবদুর রশিদ, সাহাব উদ্দিন, নঈম উদ্দিন প্রমুখ ।
উল্লেখ্য, গত শনিবার (২৬ এপ্রিল) ঢাকায় ফিলিস্তিনের পক্ষে আয়োজিত ‘Mass Gathering for Palestine’ সমাবেশে অংশ নেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন। সমাবেশ শেষে ফেরার পথে রোববার সকালে গাজীপুরে তাকে ‘বলাৎকারের’ অভিযোগে প্রকাশ্যে নির্যাতন করা হয়।
পরে পুলিশ তাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়। ওই রাতেই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited