শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৪৮ পিএম, ২০২৫-০৪-২৭
এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) রংপুর বিভাগের একটি আভিযানিক দল শনিবার রাতে এক অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর এলাকা থেকে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ এনামুল হক'কে (৪৮) গ্রেফতার করে হেফাজতে নেয়। সে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার মিরডাঙ্গী গ্রামের ছোরহাব আলীর ছেলে।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া আ্যন্ড আ্যওয়ারনেস উইং এর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল (পিপিএম)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র দায়রা জজ এ মামলার বিচারকাজ শেষে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের ১১ তারিখে আসামিকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানপূর্বক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন এবং এটিইউ রংপুর বিভাগীয় কার্যালয়ের নিজস্ব নজরদারী ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited