চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

হাটহাজারীতে আবারো ডাকাতি,সেনাবাহিনীর কর্মরত একজন সৈনিক গুলিবিদ্ধ

হাটহাজারী প্রতিনিধি :    |    ০৭:২৩ পিএম, ২০২৫-০৪-২৬

হাটহাজারীতে আবারো ডাকাতি,সেনাবাহিনীর কর্মরত একজন সৈনিক গুলিবিদ্ধ

হাটহাজারীতে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদলের গুলিতে শহিদুল ইসলাম সায়েম (২৫) নামের সেনাবাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) ভোর রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডের মেখল রোডের মাথায় গাউছিয়া গ্রোসারিতে এ ঘটনা সংঘটিত হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উল্লেখিত প্রতিষ্ঠানের হিসাব নিকাশ করার সময় ৪ জন মুখোশ পরা অস্ত্রধারী দুর্বৃত্ত দোকানের রাসেদকে জিম্মি করে দুই ক্যাশের টাকা ও দামি সিগারেটসহ মালামাল নিয়ে যাচ্ছিল। হঠাৎ বাসার সিসি ক্যামেরায় এ দৃশ্য দেখে সেনা কর্মকর্তা সায়েম (ছোট ভাই) বাসা থেকে দৌঁড়ে দোকানে আসা মাত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে শহিদুল ইসলাম সায়েম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিএমএইচ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত আইসিইউতে পাঠিয়ে দেন। এদিকে খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন বেলা সাড়ে ১২ টার দিকে বলেন, বর্তমানে আমি স্বাস্থ্য উপদেষ্টার প্রটোকলে আছি। পরে বিস্তারিত জানানো হবে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলেও জানান স্থানীয়রা।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল শনিবার গভীর রাতেও হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে ৬নং ওয়ার্ডে একটি বাড়িতে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটে।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর