শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৭:৫৮ পিএম, ২০২৫-০৪-২৪
আনোয়ারা উপজেলার চাঞ্চল্যকর মানিক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ নয়ন (৩২)কে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৩ এপ্রিল) সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন খাদিমনগর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৭ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মোঃ নয়ন উপজেলার পরৈকোড় ইউনিয়নের মাহাতা এলাকার মোঃ হাসনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৭ এর একটি দল সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন খাদিমনগরে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী মোঃ নয়কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য গত ১৭ মার্চ আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাত করে পরৈকৌড়া ভিংরোল গ্রামের মো. ছৈয়দের ছেলে মো. মানিককে হত্যা করা হয়।
এ ঘটনায় মানিকের ভাই বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গ্রেপ্তার নয়ন ওই মামলার এজাহারনামীয় আসামী।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited