চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বোয়ালখালীতে ডাকাতি, যুবক আহত 

এম মুনির চৌধুরী রানা, বেয়ালখালী    |    ০৮:৪৬ পিএম, ২০২৫-০৪-২৩

বোয়ালখালীতে ডাকাতি, যুবক আহত 

চট্টগ্রামের বোয়ালখালীতে এক প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের মারধরে প্রবাসীর ছেলে গুরুতর আহত হয়েছেন। ডাকাত দল ঘরে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণের গয়না লুটে নিয়ে গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে বোয়ালখালীর ৯ নং আমুচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কানুনগোপাড়া গ্রামের প্রবাসী দিবাকর বলের ঘরে এ ঘটনা ঘটেছে। আহত অর্পণ বলকে (২৪) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিবাকরের স্ত্রী পলি বল বলেন, রাত ২টার দিকে ডাকাতরা ঘরে ঢুকে আমাকে ও আমার ছেলে অর্পণকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে হাত পা বেঁধে ফেলে। এসময় আমার ছেলেকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেছে। লোহার রডের আঘাতে অর্পণের মাথায় গুরুতর জখম হয়েছে। ডাকাত দলে ৭-৮ জন সদস্য ছিলো। তাদের মুখে মাস্ক ছিলো, সকলের বয়স ২৫-২৭ বছরের মধ্যে। ডাকতরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছে। 

তিনি বলেন, ডাকাতরা আমাদের একটি কক্ষে আটকে রেখে অন্যান্য কক্ষগুলো প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে সমস্ত জিনিসপত্র পত্র এলোমেলো করে ফেলেছে। ঘরে রক্ষিত নগদ সড়ে ৩ লাখ টাকা, আমার পরনের ও আলমিরা রাখা ৭ ভরি স্বর্ণের গয়না এবং তিনটি মোবাইল সেট লুটে নিয়ে গেছে। পলি জানান, নিজের দোকানের মালামাল ক্রয়ের জন্য আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকায় যাওয়ার কথা ছিলো।  

সেইজন্য  ব্যাংক থেকে তিন লাখ টাকা মঙ্গলবার উত্তোলন করেছিলাম। স্থানীয়রা জানান, দিবাকর বল প্রবাসে থাকেন। ঘরে তার স্ত্রী পলি বল ও ছেলে অপর্ণ বল থাকে। কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের সামনে একটি কাপড়ের দোকান রয়েছে। সেটি পলি বল পরিচালনা করেন। আহত অর্পণের মামা দেবাশীষ বলেন, ভোরে স্থানীয়দের সহায়তায় অপর্ণকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছিল। সেখানে তার মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছিল। 

এরপর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালের চিকিৎসকে পরামর্শ অনুযায়ী সিটি স্ক্যান করলে অর্পণের মাথায় রক্ত জমাট বাঁধার বিষয়টি নিশ্চিত হওয়ায় অপারেশন করাতে হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন বলেন, ভোর ৫টার দিকে মাথায় গুরুতর জখম নিয়ে আসা অর্পন বলকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। 
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ  (ওসি) গোলাম সরোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর