শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:১০ পিএম, ২০২৫-০৪-১২
ফিলিস্তিনের গাজায় 'চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে' প্রতিবাদ জানাতে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে 'মার্চ ফর গাজা' কর্মসূচিতে অংশ নিয়েছে প্রায় সকল রাজনৈতিকদলসহ লাখো মানুষ।
সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে কর্মসূচি শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হয়।
'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ' নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে 'মার্চ ফর গাজা' কর্মসূচির ডাক দেয়া হয়। বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি- এনসিপি, হেফাজতে ইসলামের বিভিন্ন নেতা, ইসলামি বক্তাসহ নানা শ্রেণি-পেশার লাখো মানুষ এই কর্মসূচিতে একাত্মতা জানান।
এর আগে বিকেল ৩টায় রাজধানী ঢাকায় শুরু হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এতে সাধারণ জনতার পাশাপাশি অংশ নেন দেশবরেণ্য আলেম-উলামা ও রাজনৈতিক নেতারা। নানা রকম পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকাসহ বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নিয়েছেন।
কর্মসূচিতে সংহতি জানানো ধর্মীয় বক্তা ও বিভিন্ন দলের নেতাদের সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চে উপস্থিত হতে দেখা গেছে।
বিকেলে সমাবেশে পাঁচ দফা দাবিতে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে ইসরায়েলের সাথে বাংলাদেশ সরকারের সব চুক্তি বাতিলের দাবিসহ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়
আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited