শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:২৭ পিএম, ২০২৫-০২-২৩
চট্টগ্রামের হালিশহরে বসুন্ধরা আবাসিক এলাকায় মো. আলাউদ্দিন (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। চতুর্থ স্ত্রীকে না জানিয়ে পঞ্চম বিয়ে করায় তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় ঘটে এই ঘটনা।
পরে খবর পেয়ে পুলিশ আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্ত চতুর্থ স্ত্রী নুর জাহানকে (২৩) আটক করা হয়েছে। ঘাতক নুর জাহান নোয়াখালী জেলার মাইজদী থানার মৃত নুরুল ইসলামের মেয়ে। নিহত আলাউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুরী থানার মতিআলম বাজার মঈন উদ্দিনের ছেলে। হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আলাউদ্দিন একাধিক বিয়ে করেছেন। সবশেষ পঞ্চম বিয়ের জেরে চতুর্থ স্ত্রী তাকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited