শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৬ পিএম, ২০২৫-০২-২৩
আনোয়ারায় দক্ষিণ জেলা বিএনপির জনসমাবেশে সাংবাদিক সেজে হাজির আওয়ামী লীগের উপদেষ্টা চৌধুরী ফরিদ। তার এই উপস্থিতি নিয়ে সাংবাদিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা। চৌধুরী ফরিদ দীর্ঘদিন ধরে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলো। অথচ এখন বিএনপির সমাবেশে তার সরব উপস্থিতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন অনেকে।
চৌধুরী ফরিদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, চ্যানেল আই ও চট্টগ্রাম প্রেসক্লাবের নাম বিক্রি করে চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকা উপার্জন করেছে। ফরিদ চোরাকারবারি এবং আনোয়ারা গহিরা ইয়াবা সিন্ডিকেটের প্রধান। এছাড়া, ভেজাল ঘি ব্যবসায়ী (কোহিনুর ঘি) এবং সাংবাদিক সমাজের কলঙ্ক। ফরিদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ।
চৌধুরী ফরিদের অতীত ও বর্তমান: এক রূপ বদলকারী রাজনীতিক
বিগত ১৫ বছর ধরে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও বিশ্বমুখী নিন্দিত অর্থপাচারকারী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত চৌধুরী ফরিদ।
আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে বিএনপি-জামায়াতের আন্দোলনকে ‘অরাজকতা সৃষ্টির প্রয়াস’ বলে তীব্র ভাষায় আক্রমণ করেছিলো। অথচ এখন বিএনপির মঞ্চে দাঁড়িয়ে নিজের অবস্থান পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে।
গণদাবি: চৌধুরী ফরিদ ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করা হোক
এই রূপ বদলকারী রাজনীতিক ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সর্বমহল থেকে। সাংবাদিক সমাজ, রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ জনগণ মনে করেন, চৌধুরী ফরিদ একজন রাজনৈতিক সুবিধাবাদী, যে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নিজের অবস্থান পরিবর্তন করে ক্ষমতার স্বাদ গ্রহণের চেষ্টা করছেন। তার মতো ফ্যাসিবাদের দোসরদের যতদিন পর্যন্ত চট্টগ্রাম থেকে বিতাড়িত করা না হবে, ততদিন পর্যন্ত রাজনীতি বিশুদ্ধ হবে না।
আন্দোলনরত জনগণ, বিশেষ করে ছাত্র জনতা, দাবি করছে যে, এই গডফাদারদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করা হোক। আইন-শৃঙ্খলা বাহিনী যদি এ বিষয়ে গড়িমসি করে, তাহলে ছাত্র-জনতা আবারও রাস্তায় নামবে এবং কঠোর আন্দোলনের ডাক দেবে।
প্রশাসন ও সাংবাদিক সমাজের কঠোর অবস্থান
আনোয়ারার সাংবাদিক সমাজ ইতোমধ্যেই প্রশাসনকে চৌধুরী ফরিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে। তারা স্পষ্টভাবে বলছেন, লুটেরাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং সাংবাদিকতার নামে সন্ত্রাসীদের রক্ষা করা চলবে না।
একজন সিনিয়র সাংবাদিক বলেন, “সরকারে আওয়ামী দোসর আছে এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেছিলেন, আপনাদের গ্রামেও তারা আছে, তারা চলে যায়নি, সব জায়গায় তারা আছে। আপনারা কি পেরেছেন তাদের সরিয়ে দিতে? আমরা তাদের জায়গা দেবো না, তাদের দাঁড়াতে দেবো না সেই শক্তি তৈরি হয়েছে?
আমরা তো তাদের খুঁজে খুঁজে প্রশাসনকে জানিয়ে দিই, কিন্তু এই চৌধুরী ফরিদের মতো আওয়ামী কুলাঙ্গাররা রাজনৈতিক ভোল পাল্টে প্রশাসনের সাথে আতাত করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রশাসনকে বলেছি, কিন্তু প্রশাসন আমলে নেয়নি। তাহলে এখন মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে হবে, আমরা কিভাবে তাদের তাড়াবো? আপনার প্রশাসন তো স্বৈরাচারের দোসরদের হাতে হাত মিলিয়ে চলছে।”
চট্টগ্রামে ছাত্র-জনতা, সাংবাদিকদের আন্দোলন ও পুলিশের ভূমিকা
বর্তমানে চট্টগ্রামে ছাত্র-জনতা এবং বিপ্লবী সাংবাদিকরা নতুন করে সংগঠিত হচ্ছে। তারা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত না স্বৈরাচারী দোসরদের চিহ্নিত করে চট্টগ্রাম থেকে বিতাড়িত করা হয়।
পুলিশের প্রতি কঠোর বার্তা দিয়ে আন্দোলনকারীরা বলেছেন, “আপনাদের সকল তথ্য আমাদের কাছে সংরক্ষিত আছে। যারা সন্ত্রাসীদের রক্ষার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কঠোর আন্দোলন শুরু হবে।”
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় চৌধুরী ফরিদ ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা জরুরি। অন্যথায়, ছাত্র-জনতা ও সাধারণ জনগণ তাদের হাতেই আইন তুলে নেবে এবং নতুনভাবে লড়াই শুরু করবে। আন্দোলন দমন নয়, অপরাধীদের শাস্তি নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited