শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:৪৬ পিএম, ২০২৫-০২-২২
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা ও সরঞ্জামসহ ১৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ জানুয়ারি) আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়ে চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, শুক্রবার দিবাগত রাতে থানার বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন খুইল্লা মিয়ার পেট্রোল পাম্প বিল্ডিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৩ হাজার ১৯৪ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইয়াছিন আরাফাত (২৪), মো. রাশেদ (৩৫), মো. হানিফ (৩৩), নুর মোহাম্মদ (৪০), মো. আলী (৫৩), মো. ওসমান (৬৪), সাইফুল ইসলাম হাসিব (১৯), আজাদ হোসেন বাচ্চু (২৮), রুবেল শীল (২৭), আবু তাহের (৩৯), খোরশেদ আলম (৪২), নুরুল ইসলাম (৪৫), কামাল হোসেন (৩৪), পারভেজ মোশারফ হোসেন (৩১), মাহমুদুল হক (৩৪), মো. ইউনুস (৫৫), মো. ইলিয়াছ (৫০), মো. ইদু প্রকাশ জীবন (৩১) ও সাজ্জাদ হোসেন নয়ন (৩১)। ওসি জানান, বিশেষ অভিযানে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা এবং সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited