শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৩ পিএম, ২০২৫-০২-২২
চট্টগ্রামের আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেনের বিরুদ্ধে সাধারণ জনগণের অনাস্থা দেখা দিয়েছে। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চললেও আনোয়ারায় গুটি কয়েক কর্মী-সমর্থকদের গ্রেফতার করে আসল অপরাধীদেরকে ধরা-ছোঁয়ার বাইরে রেখেছে।
এসব অপরাধীরা অবাধে ঘুরাফেরা করলেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। এমনকি বিভিন্ন থানার অফিসার ইনচার্জ যোগাযোগ মাধ্যমে অপরাধীদের তালিকা চাইলেও অপরদিকে আনোয়ারা থানার ওসিকে অপরাধীদের তালিকা দেওয়ার পরেও গ্রেফতার করছে না সন্ত্রাসী, মামলাবাজ, জুলুমবাজ, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংদের।
প্রতিনিয়ত উপজেলার কোথাও না কোথাও হচ্ছে জায়গা জবরদখল। প্রতি রাতে ঘটছে চুরি ডাকাতি। মাদকের রমরমা ব্যবসা চললেও কোনো বড় ধরনের অপারেশনে যাচ্ছে না আনোয়ারা থানা পুলিশ। আওয়ামীলীগের আমলে যারা জবরদখল করেছে, জুলুম করেছে, তাদের অনেকেই অবাধে ঘুরাফেরা করছে আনোয়ারায়।
এই ব্যাপারে ওসির রহস্য জনক ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ জনগণের মাঝে। এছাড়া অপরাধীদের শনাক্ত করে এক সিনিয়র সাংবাদিক তথ্য দিলে মোবাইল ফোনে ওসি সিনিয়র সাংবাদিকের সাথে অপেশাদার আচরণ করার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে আনোয়ারা থানার ওসির বিরুদ্ধে উর্ধ্বতন কর্মকর্তাদের তদন্ত করে ব্যবস্থা নিতে জোর দাবী জানিয়েছে আনোয়ারা প্রেসক্লাব। সাংবাদিকের সাথে অপেশাদার আচরণের ব্যাপারে চট্টগ্রাম জেলার আনোয়ারা সার্কেল সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান। আনোয়ারা থানার ওসিকে নিয়ে অনুসন্ধানী রির্পোট আসতেছে ২য় পর্বে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited