শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৬:০৭ পিএম, ২০২৫-০২-২২
মানবকল্যাণ পরিষদ-চট্টগ্রাম'র উদ্যোগ বিনামূল্যে চোখের ছানি অপারেশন, কৃত্রিম লেন্স প্রতিস্থাপন ও পরবর্তী ফলোআপ সফলভাবে সম্পন্ন হয়েছে।
২১ ফেব্রুয়ারী দিনব্যাপী নগরীর শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারে পরিষদের সহ সভাপতি ও চট্টগ্রাম ১৪,চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা.শাহাদাত হোসেন এর তত্বাবধানে চন্দনাইশ উপজেলাস্থ কেশুয়া ও বরমা এলাকার ৩০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ভাইস-চ্যান্সেলর(ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, চন্দনাইশ উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুবউদ্দিন, পরিষদের সহ সভাপতি মাস্টার নুরুল হুদা, সাধারণ সম্পাদক অধ্যাপক আজম খান, সহসাধারণ সম্পাদক, শিল্পপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শিল্পপতি আব্দুল মান্নান, কার্যকরী পরিষদ সদস্য, হেলাল উদ্দিন, হারুন উর রশিদ, জয়নাল আবেদীন।
দিদারুল আলম, মাস্টার সোহেল, আতাহার হোসাইন ও এনামুল হক প্রমূখ।
উল্লেখ্য,১ ফেব্রুয়ারী পশ্চিম কেশুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মানবকল্যাণ পরিষদ-চট্টগ্রাম এর উদ্যোগে প্রায় ৫ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান করা হয় ও চার শতাধিক রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয় এবং ঐখান থেকে বাছাই করা ৩০ জন চক্ষু রোগীকে গতকাল বিনামূল্যে ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited