চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দেশের প্রথম শহীদ মিনার, রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি এখনো

স্টাফ রিপোর্টার :    |    ০৫:৫৬ পিএম, ২০২৫-০২-২২

দেশের প্রথম শহীদ মিনার, রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি এখনো

চট্টগ্রামের বোয়ালখালীাে স্কুল পর্যায়ে দেশের প্রথম শহীদ মিনার, রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি এখনো, বায়ান্ন সালের মহান ভাষা আন্দোলন পরবর্তী সময়ে যখন পাকিস্তান সরকার এ দেশে শহীদ মিনার স্থাপনে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিলেন, এমন কঠিন সময়ে পাকিস্তান সরকারের প্রশাসনিক রক্তচক্ষুকে উপেক্ষা করে ১৯৬৫ সালে ২০ ফেব্রুয়ারি দিন রাতের আধাঁরে বোয়ালখালীতে কয়েকজন শিক্ষার্থী শহীদ মিনার স্থাপনের এ সাহসী পদক্ষেপের সূচনা করেছিলেন।

১৯৬৫ সালের তৎকালীন পাক সরকারের কঠোর বাধা উপেক্ষা করে বোয়ালখালী  কধুরখীল উচ্চ বিদ্যালয়ে স্থাপন করা হয়েছিল এ শহীদ মিনার। যা সারা দেশের মধ্যে স্কুল পর্যায়ের প্রথম শহীদ মিনার হিসেবে খ্যাতি লাভ করে। তবে এখনো পর্যন্ত এ শহীদ মিনারটি রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি না পাওয়া দূ:খ জনক বলে ক্ষোভ প্রকাশ করেন সূশীল সমাজের নেতৃবৃন্দরা। এদিকে ১৯৬৫ সালের ২১ ফেরুয়ারি ভোর সকালে ছাত্র, শিক্ষক এলাকার জোয়ানরা রাতের আধাঁরে গড়ে উঠা শহীদ মিনারের খবর পেয়ে ফুল নিয়ে দলে দলে শ্রদ্ধা জানানোর খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। 

এর পরই শুরু হয় তৎকালীন সরকারের দমন পীড়ন ও শহীদ মিনার নির্মাণ কারীদের উপর জুলুম নির্যাতন। এমনকি শহীদ মিনার নির্মাণকারীদের ছাত্রত্ব বাতিলেরও ঘোষণা দেয় তৎকালীন সরকার। এ নিয়ে একুশের বই মেলার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশিত ‘একুশের স্মারক গ্রন্থ’ এবং তৎকালীন এ শহীদ মিনার নির্মাণে উদ্যোক্তাদের সাথে কথা বলে এ তথ্যটি নিশ্চিত করা হয়।

কধুরখীল উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারটি নির্মাণের মূল কারিগর ও উদ্যোক্তা হওয়ার কারণে ঐ বিদ্যালয় থেকে আবুল হাসান ও সৈয়দ নুরুল হুদার ছাত্রত্ব বাতিল হওয়ার বিষয়টি সৈয়দুল আলম জীবদ্দশায় সভা সমিতি ও প্রশাসনিক সভায় নিশ্চিত করেছিলেন। সৈয়দ নুরুল হুদা ও আবুল হাসান এর সাথে শহীদ মিনার নির্মাণ কাজে সৈয়দুল আলম, মো. আবুল হোসেন, সৈয়দ রেজাউল আকবরী, মাহাবুব উল আলম, ফরিদ উদ্দিন জালাল, পিযুষ চৌধুরী, মিলন নাথ, যোগব্রত বিশ্বাস, আবদুস সাত্তার, দুলাল মজুমদার, আবুল কালাম আজাদ, মো. ওসমান, এস এম ইউছুফ, তসলিম উদ্দিন, জাকির হোসেন, মোহাম্মদ আলী, সৈয়দ জালাল উদ্দীন ও আবদুল্লাহ আল নোমান উল্লেখ যোগ্য। এসময় তাদের কাজে সার্বিক সহযোগিতা করেছিলেন সেই বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল গণি ছাবেরী।

একুশের বই মেলার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশিত ভাষা আন্দোলনের গবেষক এম এ বার্নিকের লেখা ‘একুশের স্মারক গ্রন্থ’ এর জেলায় জেলায় শহীদ মিনার’ অধ্যায়ে উল্লিখিত ৮৯৭ নং পৃষ্ঠার বর্ণনায় বলা হয়েছে  বোয়ালখালীতে অবস্থিত কধুরখীল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০ ফেব্রুয়ারি ১৯৬৫ সালের রাত্রি বেলায় শহীদ মিনারটি নির্মাণ করা হয়। তৎকালীন পাকিস্তান সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে শহীদ মিনার নির্মাণের দায়ে আবুল হাসান ও সৈয়দ নুরুল হুদাকে স্কুল থেকে বহিষ্কার করেছিলেন। এছাড়াও এ শহীদ মিনার নির্মাণের অপরাধে স্কুলটির ৩তলা বিশিষ্ট ভবন সহ বিজ্ঞান শিক্ষা বরাদ্দও ওই বছর বাতিল করা হয়েছিল। 

১৯৬৫ সালের ২১ ফেব্রুয়ারি সকালে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণকে ঘিরে এক অভাবনীয় দৃশ্যের সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে বেলা বাড়ার সাথে সাথে  মানুষের ঢল নামে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য। বিশেষ করে স্যার আশুতোষ সরকারি কলেজের হাজারো শিক্ষার্থীসহ কলেজের অধ্যাপক জসিম উদ্দিন হায়দার চৌধুরীর নেতৃত্বে এক জাগরণ দেখতে পায় বোয়ালখালীবাসী। 

কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া বলেন, ঐতিহ্যেবাহী কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে নির্মিত এই শহীদ মিনার বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত প্রথম শহীদ মিনার। 

বাংলাদেশ স্বাধীনের ৬০ বছর পার হলেও এখনো  আমরা এই শহিদ মিনারের রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। কধুরখীল উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ এ সংক্রান্ত রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করে বাংলা একাডেমির কাছে আবেদন করা হয়েছে।আজকের এই দিনে এই শহীদ মিনারের রাষ্ট্রীয় স্বীকৃতির জোর দাবি জানাই।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর