চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

শ্রমিক নিপীড়ক ও জুলাই গণহত্যার অংশীদার শ্রমিক লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে : এস এম লুৎফর রহমান

খবর বিজ্ঞপ্তি    |    ০৪:২০ পিএম, ২০২৫-০২-১৩

শ্রমিক নিপীড়ক ও জুলাই গণহত্যার অংশীদার শ্রমিক লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে : এস এম লুৎফর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট আমলের পুরো সময়ে সকল অপকর্মের অন্যতম হোতা ছিল শ্রমিক লীগ। ষোলো বছর ধরে তারা প্রতিটি শ্রম সেক্টরে লুটপাট করেছে। শ্রমিকদের অধিকার হরণ করেছে। শ্রমিক নির্যাতন, চাঁদাবাজি, সন্ত্রাস ছিল তাদের নিত্যদিনের কাজ। জুলাই-আগস্টের ছাত্রজনতার আন্দোলনের সময় শ্রমিক লীগ প্রকাশ্য রাজপথে গণহত্যায় অংশগ্রহণ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এখনও বিভিন্ন শ্রম অঙ্গনে বহাল তবিয়তে বসে রয়েছে। কেউ কেউ মুখোশ পরিবর্তন করে বর্তমান অন্তবর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিভিন্ন শ্রম সেক্টরে তারা নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। অবিলম্বে শ্রমিক নিপীড়ক ও জুলাই গণহত্যার অংশীদার শ্রমিক লীগকে নিষিদ্ধ করতে হবে। চাঁদাবাজ, শ্রমিক নিপীড়ক ও খুনীদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে দেশকে অস্থিতিশীল করতে শ্রমিক লীগ চক্রান্ত করতে থাকবে। দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে এবং শ্রমিক নির্যাতনের প্রতিকার করতে শ্রমিক লীগকে নিষিদ্ধ করুন। চিহ্নিত শ্রমিক লীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করুন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর মাসিক থানা দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান উপর্যুক্ত বক্তব্য দেন। মহানগরী সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মহানগরী সহ-সভাপতি নাজির হোসেন ও সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আসাদ। সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অপকর্মের সাথে জড়িত প্রত্যেক খুনী ও নিপীড়কের বিচার করতে হবে। আয়নাঘর নির্মাণ ও পরিচালনায় সেসকল নিপীড়করা জড়িত, অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। নচেৎ শহীদ ও আহত হাজার হাজার মানুষের অধিকার ত্যাগ বৃথা যাবে। জেলায় জেলায় যেসকল টর্চাল সেলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও নাগরিকদের নির্যাতন করা হতো, সেগুলোকেও অবিলম্বে উন্মোচন করতে হবে। সারা দেশের প্রতিটি জেলায় জেলায় গোপন টর্চার সেল ও আয়নাঘর আছে কি না অনুসন্ধান করতে হবে। অনতিবিলম্বে হাসিনাসহ যারাই এসবের সাথে জড়িত ছিল, প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরী সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ নুরুন্নবী, ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম, অফিস সম্পাদক স ম শামীম, প্রচার সম্পাদক আবু সুফিয়ান এবং থানা নেতৃবৃন্দ।
 

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর