চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বেতার স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছে: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার :    |    ০৩:৫০ পিএম, ২০২৫-০২-১৩

বেতার স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছে: বিভাগীয় কমিশনার

‘বেতার ও জলবায়ু পরিবর্তন’-প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বেতার দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নগরের আগ্রাবাদস্থ বেতার ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদীন। পরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  বিভাগীয় কমিশনার র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালিতে বেতার চট্টগ্রাম কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী, কলাকুশলী শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। পরে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, বেতার স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছে। সরকার কর্তৃক জনকল্যাণ ও জনসচেতনতা বৃদ্ধিতে গৃহীত সকল কার্যক্রম সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকারের সহযোগী হিসেবে বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।   বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে সংকট তৈরি হয়েছে।  জলবায়ু পরিবর্তনের প্রভাবে চট্টগ্রাম মহানগরে লাখ লাখ মানুষ প্রতিবছর জলাবদ্ধতা এবং প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এ সমস্যা আমাদের দ্বারাই সৃষ্টি হচ্ছে। জলবায়ু সংকট থেকে পৃথিবীকে রক্ষা করতে জনসচেতনতার বিকল্প নেই। সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করতে বাংলাদেশ বেতারকে আরও বেশি কাজ করার আহ্বান জানান তিনি। বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মো. মাহফুজুল হক এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো.শহীদুল হক, প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মো. আব্দুল হামিদ, সিনিয়র প্রকৌশলী সুব্রত কুমার দাশ প্রমুখ।

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর