শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৩৪ পিএম, ২০২৫-০২-১১
গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া’র (ইউএম) সাথে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং ইউনিভার্সিটি মালায়া’র উপাচার্য প্রফেসর দাতো' সেরি আইআর ড. নূর আজুয়ান আবু ওসমান (Prof. Dato' Seri Ir. Dr. Noor Azuan Abu Osman) নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
সম্প্রতি স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী সিভাসু’তে চলমান ‘এনাপ্লাজমা রোগের ভ্যাকসিন উৎপাদন’ শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ পারস্পরিক বৈজ্ঞানিক সহযোগিতার মাধ্যমে ভ্যাকসিন উৎপাদনের জন্য যৌথভাবে গবেষণায় অংশগ্রহণ করবেন।
তিন বছর (২০২৫-২০২৭) মেয়াদি এই প্রকল্প বাংলাদেশে গবাদি পশুর গুরুত্বপূর্ণ পরজীবীবাহিত এনাপ্লাজমা রোগ প্রতিরোধকল্পে ভ্যাকসিন বা টিকা উৎপাদনের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশনের (KGF) অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং আগামী তিন বছর মালয়েশিয়ার উক্ত বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই প্রকল্পে অর্থায়ন করবে।
সমঝোতা চুক্তির আওতায় গবেষণা প্রশিক্ষণ, গবেষকবৃন্দের অভিজ্ঞতা বিনিময়, প্যাটেন্ট এবং উৎপাদিত টিকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক বিষয়ে যৌথভাবে কাজ করবে দুই বিশ্ববিদ্যালয়।
সিভাসু’র প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. এএমএএম জুনায়েদ সিদ্দিকীর তত্ত্বাবধানে এই প্রকল্প ভবিষ্যতে বাংলাদেশে এনাপ্লাজমা রোগ প্রতিরোধে উন্নতমানের টিকা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited