চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ভোটার হালনাগাদে অব্যবস্থাপনা, তথ্য সংগ্রহকারীদের খোঁজ নেই

বাসিন্দারা বলছেন, 'কেউ আমাদের বাসায় আসেনি'—নির্বাচন কমিশন বলছে, 'তথ্য সংগ্রহ চলছে'

আ.ন.ম. তাজওয়ার আলম    |    ০৯:০৪ পিএম, ২০২৫-০২-০২

চট্টগ্রামে ভোটার হালনাগাদে অব্যবস্থাপনা, তথ্য সংগ্রহকারীদের খোঁজ নেই

চট্টগ্রাম নগরীতে চলছে জাতীয় পরিচয়পত্র (NID) হালনাগাদ কার্যক্রম। নির্বাচন কমিশনের (EC) নির্দেশনা অনুযায়ী, ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের কাজ চলবে। এ সময় তথ্য সংগ্রহকারীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য নেওয়ার কথা। তবে বাস্তব চিত্র ভিন্ন।

নগরীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ বাসিন্দাই এ কার্যক্রম সম্পর্কে জানেন না। অনেকে বলছেন, তাদের বাসায় এখনো কেউ আসেনি। অথচ নির্বাচন কমিশন বলছে, মাঠপর্যায়ে কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

বাসিন্দাদের দাবি, ‘কেউ আসেনি’
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভোটার হালনাগাদ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অস্পষ্টতা রয়েছে। নতুন ভোটার হতে চাওয়া তরুণদের অভিযোগ, কেউ তাদের তথ্য নিতে আসেনি, অথচ সময় শেষ হয়ে আসছে।

নগরীর চকবাজার এলাকার বাসিন্দা রাহি বলেন, “আমার ছেলে এবার ভোটার হওয়ার বয়সে পৌঁছেছে। শুনেছি লোকজন বাসায় এসে তথ্য নিয়ে যাবে, কিন্তু এখনো কেউ আসেনি। পরে যদি বাদ পড়ে যায়, তাহলে কী হবে?” একই অভিযোগ কাজির দেউরী এলাকার গৃহবধূ হাসিনা । তিনি বলেন, “গত কয়েকদিন ধরে ভোটার হালনাগাদ হচ্ছে বলে শুনছি, কিন্তু আমাদের এলাকায় কোনো তথ্য সংগ্রহকারী আসেননি। অথচ সরকার বলছে, বাসায় বাসায় গিয়ে তথ্য নেওয়া হবে।”

চন্দনপুরা এলাকার বাসিন্দা তারেক বলেন, “আমার পরিচিত অনেকেই বলেছে, তাদের বাসায়ও কেউ যায়নি। তাহলে কিভাবে নতুন ভোটার তালিকা তৈরি হবে?”

নির্বাচন কমিশনের ভাষ্য, ‘সব কিছু ঠিকঠাক চলছে’
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্ধারিত সময় অনুযায়ী তথ্য সংগ্রহকারীরা মাঠে কাজ করছেন এবং হালনাগাদ প্রক্রিয়া নির্ধারিত সময়েই শেষ হবে। নগরীর নির্বাচন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমরা পর্যাপ্ত সংখ্যক তথ্য সংগ্রহকারী নিয়োগ দিয়েছি। হয়তো কিছু এলাকায় কাজ শুরু হতে দেরি হয়েছে, তবে সব জায়গাতেই কাজ চলবে।” তবে কমিশনের এই বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি।

ভোটার তালিকা হালনাগাদে প্রচারের অভাব
এবারের হালনাগাদ কার্যক্রম সম্পর্কে প্রচারণাও যথেষ্ট নয় বলে অভিযোগ সাধারণ মানুষের। বিভিন্ন এলাকায় ব্যানার বা পোস্টার তেমন দেখা যায়নি। টিভি, রেডিও বা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চোখে পড়ার মতো নয়। ফলে অনেকে জানেনই না, কীভাবে ভোটার হালনাগাদ করা হচ্ছে। নগরীর একাধিক ভোটার অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের কর্মীরা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না।

এক ব্যবসায়ী জানান, “এত বড় একটা কার্যক্রম চলছে, অথচ কোনো পোস্টার বা মাইকিং চোখে পড়েনি। যদি নিজে উদ্যোগ না নিই, তাহলে কীভাবে নাম তালিকাভুক্ত করবো?”

ভোটার তালিকা থেকে বাদ পড়ার শঙ্কা
ভোটার তালিকায় নাম না উঠলে নাগরিক সেবা পেতে সমস্যা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, জাতীয় পরিচয়পত্র (NID) এখন প্রায় সব ধরনের সরকারি-বেসরকারি সেবার জন্য প্রয়োজন।
একজন তরুণ ভোটার বলেন, “ভোট দেওয়া আমাদের অধিকার। কিন্তু যদি আমাদের নাম তালিকায় না ওঠে, তাহলে আমরা কীভাবে ভোট দেবো?”

নতুন ভোটারদের করণীয়
যাদের বয়স ১৮ বছর হয়েছে (১ জানুয়ারি ২০০৮ বা তার আগে জন্ম), তারা নতুন ভোটার হতে পারবেন। যাদের বাসায় তথ্য সংগ্রহকারী যায়নি, তারা নিকটস্থ নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তথ্য নেওয়া যেতে পারে। আশপাশের পরিচিতজনদের সচেতন করতে হবে, যেন কেউ বাদ না পড়ে।

কর্তৃপক্ষের প্রতি দাবি
নির্বাচন কমিশনের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া, যাতে কেউ ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। নাগরিকদের মতে, “ভোটার হওয়া আমাদের অধিকার। কিন্তু যদি যথাযথভাবে কাজ না হয়, তাহলে সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে।”
চট্টগ্রামের ভোটার হালনাগাদ কার্যক্রম নিয়ে চলমান এই বিশৃঙ্খলা যদি দ্রুত সমাধান করা না হয়, তাহলে আগামী নির্বাচনে বিপুলসংখ্যক ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর