চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে উপজেলা আ:লীগের সভাপতিসহ দুই আসামী জেলে

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৭:৩৬ পিএম, ২০২৫-০১-২১

রাঙামাটিতে উপজেলা আ:লীগের সভাপতিসহ দুই আসামী জেলে

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২০ জানুয়ারী) রাত ১১টায় চট্টগ্রামের খুলসী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। অংসুইছাইন চৌধুরী কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন এর হেডম্যানপাড়ার মৃত সুইচাহ্লা মারমার ছেলে।

কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কাপ্তাই নতুন বাজার এলাকায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতা, ভাঙচুর করাসহ অরাজকতা সৃষ্টি ও এতে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা রয়েছে।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো: মাসুদ জানান, রাঙামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ও কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের খুলসী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অংসুই ছাইন চৌধুরীকে সোমবার রাতে গ্রেফতার করা হয়। এছাড়া একই মামলায় মো.জুনায়েত(২৫)কে কাপ্তাই নতুন বাজার এলাকার একটি বাসা হতে রাত ১০টায় গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত অংসুইছাইন চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন মামলা নং-০১(১১)২৪ এর মামলার এজাহারনামীয় ১নং আসামী এবং গ্রেফতারকৃত অপর আসামী মোঃ জুনায়েদ হোসেন (২৫) উক্ত মামলার ২২নং এজাহারনামীয় আসামী বলে পুলিশ জানিয়েছে।

উক্ত মামলার বাদী বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর বৈষম্য বিরোধী কম্পিউটার সায়েন্স ১ম বর্ষের ২য় সেমিস্টারের ছাত্র আজমাউল আহমেদ তাসিন।

এদিকে, আসামিদের মঙ্গলবার (২১ জানুয়ারী) দুপুরে রাঙামাটির আদালতে সোপর্দ করা হলে কগনিজেন্স আদালতের বিচারক আসামীদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেছেন বলে জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর।
 

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর