শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:১৬ পিএম, ২০২৫-০১-২০
ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে কাঠ পাচারকালে সর্তা বনবিভাগ ১০৮ টুকরো অবৈধ কাঠ জব্দ করেছে। জব্দকৃত কাঠের সরকারি মূল্য প্রায় তিনলাখ টাকা। বেসরকারিভাবে এই কাঠের মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে জানা গেছে।
১৯ জানুয়ারী রাতে সেনাবাহিনীর সহযোগিতায় পার্বত্য জেলার মানিকছড়ি সংলগ্ন বার্মাছড়ি খালের ফটিকছড়ি নামকস্থান থেকে এসব কাঠ উদ্ধার করা হয়।
সর্তা বনবিটের ফরেস্ট গার্ড লতিফুর রহমান জানান- রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিট কর্মকর্তা রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স পার্বত্য এলাকার গহিন বার্মাছড়ি খালের ফটিকছড়ি এলাকা থেকে সেগুন, গামারি সহ বিভিন্ন প্রজাতির ১০৮ টুকরো(২১৬.৪৫ ঘনফুট) গোলকাঠ জব্দ করা হয়। সোমবার সকাল ৮টার দিকে এসব কাঠ বনবিভাগের সর্তা বিটে নিয়ে আসা হয়।
সর্তা বনবিট কর্মকর্তা রবিউল ইসলাম বলেন- আমরা পাচারের খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় মূল্যবান কাঠগুলো আটক করি।
তবে পাচার কাজে জড়িত কাউকে পাওয়া যায়নি। কাঠ উদ্ধারের ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited