চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সেনা-বিজিবি’র অভিযানে রাঙামাটিতে ১৫ লাখ টাকার বিদেশী সিগারেট আটক

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৫:৪০ পিএম, ২০২৫-০১-১৮

সেনা-বিজিবি’র অভিযানে রাঙামাটিতে ১৫ লাখ টাকার বিদেশী সিগারেট আটক

ভারতীয় সীমান্ত থেকে শুল্ক বিহীন অবৈধভাবে বিদেশী সিগারেট পাচারের সময় আবারো অন্তত ১৫ লাখ টাকার সিগারেট আটক করেছে সেনা-বিজিবির যৌথ বাহিনীর সদস্যরা। শনিবার দুপুরে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া-কাপ্তাই সড়কের বগাপাড়া ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭ বস্তা সিগারেট উদ্ধার করে।

এসময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি বিজিবি সেক্টর সদরের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রতিবেদককে জানিয়েছেন আমরা সেনা-বিজিবি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিগারেটগুলো উদ্ধার করি।

জব্দকৃত বিদেশী সিগারেটগুলোর মধ্যে পেট্টোন ১৬ কার্টুন ও অরিস ৮ কার্টুন। বিজিবি কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত সিগারেটগুলোর বাজার মূল্য আনুমানিক প্রায় ১৫ লাখ টাকা।

এই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থ নেওয়া হচ্ছে এবং অবৈধ সিগারেটগুলো কাষ্টমসকে বুঝিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।

এদিকে, একদিন আগেই শুক্রবার দুপুরে রাঙামাটি থেকে সিএনজি অটোরিক্সায় করে কাপ্তাই সড়ক দিয়ে চট্টগ্রাম নিয়ে যাওয়ার সময় ১৫ লাখ ৬৮ হাজার ৯শ টাকার বিদেশী এই একই ব্র্যান্ডের অবৈধ পেট্টোন ও অরিস সিগারেট আটক করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশ।

রাঙামাটি শহরের একাধিক নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে জানিয়েছে, মধ্যরাতে এবং শেষ রাতের দিকে রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদের তীরবর্তী কয়েকটি স্থানে ইঞ্জিন বোটে করে এসকল অবৈধ সিগারেট এনে নিজেদের বাসায় মজুদ করে রাখে চোরাচালানি চক্র।

পরবর্তীতে বিভিন্ন ছদ্মাবরনে অটোরিক্সায়, পণ্যবাহি ট্রাকে, কাভার্ড ভ্যানে, মাছের গাড়িতে, মৌসুমী পন্যের গাড়িতে, বিস্কুট ও গুড়ো দুধবাহি গাড়িতে করে এসকল অবৈধ সিগারেট রাঙামাটি থেকে চট্টগ্রামে পাচার করে আসছে সিন্ডিকেট চক্র।
 

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর