শিরোনাম
আমাদের সাহিত্য : | ০৭:০২ পিএম, ২০২৫-০১-১৫
শীতের শোভা
বঙ্গদেশের শীতের শোভা
দেখতে ভারি মনোলোভা
ফুটে শীতের ফুল,
হলুদ সর্ষের ফুল মনে হয়
প্রিয়ার কানের দুল!
অলি ফুলে করে খেলা
সকাল-সাঁঝে সারাবেলা
গুনগুনে গান গায়,
অপরূপ এই দৃশ্য হেরি
চোখ জুড়িয়ে যায়!
শিশির বসে দূর্বাঘাসে
রবির কিরণ পেয়ে হাসে
দেখায় সোনার রূপ,
হিমেল বায়ের ছোঁয়ায় সবে
দেয় আনন্দে ডুব।
গাঁও গেরামের বাড়ি-বাড়ি
খেজুর গাছে ঝুলে হাঁড়ি
ঝরে মিষ্টি রস,
খেজুর রসের পিঠাপুলি
বাড়ায় মনের যশ।
শীতের দিনে ছেলে-মেয়ে
মাঠে-ঘাটে শুকনো পেয়ে
খেলায় তারা বেশ,
ছুটির ফাঁকে যায় বেড়াতে
নাই রে খুশির শেষ !
***
যৌবতীর স্বরূপে
আবিরের রঙে রাঙা গোধূলি বেলায়,
ঘুরিছে রূপসী এক কুসুম কাননে।
হেলিয়া দুলিয়া চলে আড়ে আড়ে চায়,
মধুময় গীতিধ্বনি তুলিছে গুঞ্জনে।
বসনে পরিছে কন্যা লাল বেনারসি,
হাসির ফোয়ারা মুখে হচ্ছে বিচ্ছুরিত!
রূপের লাবণ্যে তুল্য অম্বরের শশী,
আমাকে হেরিয়া কত লাজে হচ্ছে নত!
উতলা তখনই হিয়া হেরি তারি রূপ,
মায়াবীনি মনোবনে ফেলিয়াছে ছায়া,
জ্বালিয়ে দিয়াছে ধিকি প্রণয়ের ধূপ,
অপ্সরি তুল্য কন্যার লাগিয়াছে কায়া!
প্রাণে চাহে যৌবতীর হস্তে হস্ত রাখি,
আপন করিয়া পেয়ে প্রেমোসুধা মাখি!
***
আমি নারী
আমি নারী! বিধাতার শ্রেষ্ঠ উপহার।
সৃষ্টিকর্তা আমায় পাঠিয়েছেন জগতে কল্যাণীর রূপে।
বহুরূপী সত্তায় গড়া আমি রক্ত মাংসের মানুষ।
নই কোনো ভীন গ্রহের এলিয়েন।
আমি নারী! অমিত শক্তির অধিকারী।
পুরুষের প্রতিযোগি হয়ে ছুটে চলি জলে-স্থলে অন্তরীক্ষে।
অসীম আমার গতিবেগ।
পরোয়া করি না কোনো মানব-দানব প্রজাতির ভয়।
রণাঙ্গনের মাঠে রণদুর্মদে চালাতে পারি আগ্নেয়াস্ত্র।
বুলেট আঘাতে ঝাঁঝরা করি শত্রুর বক্ষপিঞ্জর।
আমি নারী! ধরতে পারি সর্বক্ষেত্রে আড়ি।
আছে আমার বুকভরা মনোবল
আবার সিন্ধুসম বুকে লুকায়িত মাতৃত্বের ভালোবাসা।
অপরিসীম ভালোবাসার ডালি দিয়ে ধরণীকে সাজাই।
আমি কখনো মা, কখনো ভগ্নি!
কখনো হই প্রিয়জনের শয্যা সঙ্গীনী।
আমি নারী! বহুমাত্রিক সত্তার অধিকারী।
আমাকে অবলা ভাবার অবকাশ নেই কারোর।
কেবল ক্ষেত্রবিশেষে হয় রূপের পরিবর্তন।
আবদুল্লাহ মজুমদার : : রান্নাঘরের চুলা জ্বালাতে গ্যাসের সিলিন্ডার লাগবে, অথচ দোকানে গিয়ে মিলছে না নির্ধারিত দামে। কোথাও...বিস্তারিত
আমাদের সাহিত্য : : মহসিন আলম মুহিন মামার বাড়ি মধুর হাঁড়ি, এই কথাটি নয় অজানা। আদর-আমোদ কাঁড়ি কাঁড়ি- থাকলে পাশে নানি-না...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : গভীর রাত। ঘড়ির কাঁটা বারোটা ছুঁই ছুঁই। বাড়ির অন্য ঘরগুলোর আলো একে একে নিভে গেছে। চারপাশে নেমে এস...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : কালির কুহেলি ঘন, অক্ষর আজ অবরুদ্ধ, ফোরাম-চত্বরে ক্লাবের ছায়া—দ্বন্দ্ব বড় দুর্বোধ্য। মসনদের মায়à¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : সব কবিতা শব্দ দিয়ে শুরু হয় না; কিছু কবিতা শুরু হয় নীরবতা দিয়ে। কিছু কবিতা ভাষায় নয়, ভাষাহীনতাà...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : জুলাই— কোনো ক্যালেন্ডারের মাস নয়; রাষ্ট্রের বুকের ভেতর জমে থাকা বজ্রের মতো এক দীর্ঘ কম্পন। রা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited