শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:৩১ পিএম, ২০২৫-০১-১৫
চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্রসহ মোহাম্মদ তারেক (৩৫) ও নাছির উদ্দিন (৩৬) নামে দুই যুবককে আটকের ঘটনাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
১৪ জানুয়ারী সন্ধ্যায় উপজেলার খিরাম ও নানুপুর ইউনিয়নের সীমান্তবর্তী গামরীতলা মোল্লার মসজিদ নামক এলাকায় একটি দু’নলা বন্ধুকসহ দু’যুবককে পুলিশে দেয় স্থানীয় জনতা।
এদিকে ছবিতে ঐ দু’যুবকের চোখ বাঁধা অবস্থায় হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুর আহমদ জানান, যাদেরকে অস্ত্রসহ চোখ বাঁধা অবস্থায় আটক করা হয়েছে। তারা অস্ত্রটি তাদের নয় বলে জানান। তারা দুইজন ঐ জায়গায় গাছের গাড়ি থেকে টোকেন দিয়ে চাঁদা নিচ্ছিল। এসময় অজ্ঞাত ৬-৭ জন লোক এসে যখন ওই দুইজন লোককে চায়ের দোকান থেকে উঠিয়ে নিয়ে যায় তখন তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। পরে তাদের হাতে এই অস্ত্রটি কোত্থেকে এবং কীভাবে এলো তা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, লাইনের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে একটি পক্ষ অস্ত্র দিয়ে এ ঘটনা সাজিয়েছে। এরপরও আটককৃতদের যদি অবৈধ কোনো কাজে যোগসাজশে থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, তাদের কাছ থেকে দোয়েল প্রতীক সম্বলিত সীল স্বাক্ষরযুক্ত ৩৫টি টোকেন পাওয়া গেছে। তাদেরকে ফৌজদারি আইনের ৫৪ ধারায় কোর্টে প্রেরণ করা হয়েছে এবং পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited