শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৯:১৬ পিএম, ২০২৫-০১-১৪
আজ মঙ্গলবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফিশারিজ অনুষদের এক যুগপূর্তি উদযাপন, ইন্টার্নশিপ ফিডব্যাক প্রোগ্রাম এবং কৃতী শিক্ষার্থীদের ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
এক যুগপুর্তি উপলক্ষ্যে অনুষদের উদ্যোগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় অনুষদের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অনুষদের ৮ম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ফিডব্যাক প্রোগ্রাম এবং কৃতী শিক্ষার্থীদের ডিন’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দীন, সামুদ্রিক মৎস্য দপ্তর, চট্টগ্রামের পরিচালক (সামুদ্রিক) মো: আবদুস ছাত্তার, মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনুর কামাল, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান, নিরিবিলি গ্রুপের পরিচালক সালেহীন রহমান মহিয়ান, এসিআই লিমিটেডের হেড অব বিজনেস (এসিআই এনিম্যাল হেলথ) ডা. মোহাম্মদ আমজাদ হোসেন এবং স্পেক্ট্রা হেক্সা ফিডস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক কৃষিবিদ মো: এনামুল হক।
অনুষ্ঠানে ফিশারিজ অনুষদের সার্বিক কার্যক্রম তুলে ধরেন প্রফেসর ড. মো: ফয়সাল। স্বাগত বক্তব্য রাখেন ইন্টার্নশিপ কো-অর্ডিনেটর ড. হেলেনা খাতুন।
পরে উপাচার্য কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ফিশারিজ অনুষদের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ০৩ জন শিক্ষার্থীর হাতে সম্মানজনক ডিন’স অ্যাওয়ার্ড তুলে দেন। ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা হলেন-ইসরাত জাহান, পূর্ণিমা রানী দেবী ও শানজিদা হামিদ প্রিয়া। এছাড়া, অনুষ্ঠানে ইন্টার্ন শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited