শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৪:২২ পিএম, ২০২৫-০১-১১
হাইকোর্টের নির্দেশনানুসারে রাঙামাটির কাউখালী উপজেলায় অভিযান পরিচালনা করে তিনটি ইটভাটা বন্ধ করে দেওয়ার পাশাপাশি জরিমানাও আদায় করেছে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত।
অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লির আগুন নিভিয়ে এবং এলজিইডির সহায়তায় এস্কেভেটর দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করে ফেলা হয়েছে।
রাঙামাটি কাউখালী উপজেলায় তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে বন্ধের নির্দেশ ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দিনব্যাপী এই অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় কর্তৃপক্ষ। কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী কর্মকর্তা জানান, কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামের জেবিএম ব্রিকস, আদর্শগ্রামে এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামে এমএন্ডসি ব্রিকস মালিককে ৫০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ইটভাটাগুলো বন্ধ করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited