শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:৪৪ পিএম, ২০২৫-০১-০৮
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বটতলীতে এমবিএম ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ৮ জানুয়ারি বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, উপজেলার বটতলী এলাকার এমবিএম ইটভাটায় লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার সংবাদ পেয়ে সেখানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে এমবিএম ইটভাটার মালিক শামসুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে জেলা প্রশাসক কর্তৃক লাইসেন্স গ্রহণ করার জন্য ২ মাসের সময় দেয়া হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরিবেশ অধিদপ্তর অভিযানে সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্ট এর কার্যক্রম প্রতিনিয়ত চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited