শিরোনাম
মোঃ শোয়াইব , হাটহাজারী | ০৭:৪১ পিএম, ২০২৫-০১-০৭
চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী এসএম সোহেল প্রকাশ এইচএম সোহেল(৩৮)কে হাটহাজারী থানাধীন হাসপাতাল ক্রসিং এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব ৭। সোমবার (৬ জানুয়ারী ) সন্ধ্যা ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এসএম সোহেল প্রকাশ এইচএম সোহেল(৩৮). পিতা- মোঃ সামছুল হুদা প্রকাশ নুরুল হুদা, সাং- পশ্চিম আলমপুর, থানা-হাটাহাজারী, র্যাব ৭, জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার সিআর মামলা নং-২০০/২২, ধারা- এনআই এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী এসএম সোহেল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন হাসাপাতাল ক্রসিং এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী এসএম সোহেল প্রকাশ এইচএম সোহেল(৩৮). পিতা- মোঃ সামছুল হুদা প্রকাশ নুরুল হুদা, সাং- পশ্চিম আলমপুর, থানা-হাটাহাজারী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তারা আরও জানায়, পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলায় তিন মাসের বিনাশ্রম করাদন্ড এবং দুই লক্ষ বিশ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলা বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited