চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব-২০২৫ উদ্বোধন

মীর মামুন (সীতাকুণ্ড) :    |    ০৬:৩১ পিএম, ২০২৫-০১-০৪

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব-২০২৫ উদ্বোধন

তৃতীয়বারের মতো ফুল উৎসব শুরু হয়েছে সবুজ ও জলাশয়বেষ্টিত চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাটস্থ ডিসি পার্কে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১ টায় মাসব্যাপী এ আয়োজনের  উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

এবারের উৎসবে দর্শনার্থীদের জন্য থাকছে ১৩৬ প্রজাতির  লক্ষাধিক বাহারি ফুলের সমারোহ। উৎসবে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ঘুড়ি উৎসব, পিঠা উৎসব,  চিত্র প্রদর্শনী ও মিউজিক ফেস্টসহ নানান আয়োজন।

ডিসি পার্ক ২০২৩ সালে ১৯৪ একর সরকারি (খাস) জমি দখলমুক্ত করার পর গড়ে তোলা হয়। একসময় এটি অবৈধ কার্যক্রমের কেন্দ্রস্থল ছিল। তবে পুনরুদ্ধারের পর এটি একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে এবং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম ফুল উৎসবের আয়োজন করা হয়।

ফুলের বাগান ছাড়াও পার্কটিতে দুটি বড় লেক রয়েছে, যেখানে নৌকা ভ্রমণ ও কায়াকিংয়ের সুযোগ রয়েছে। এছাড়া একটি বিশেষ শিশু অঞ্চলও রয়েছে, যা পার্কটিকে পরিবারবান্ধব গন্তব্যে পরিণত করেছে।

শহরের টাইগার পাস থেকে ডিসি পার্কে যাতায়াতের জন্য পর্যটক বাস ও শাটল বাস পরিষেবা চালু থাকবে।

উদ্বোধন শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন ‘ এ ধরনের আয়োজন প্রশংসনীয়। ফুল পবিত্র, ফুলের মতো আমাদের মন-মানসিকতাও পবিত্র করতে হবে। তবেই নতুন বাংলাদেশ নতুন কিছু আশা করবে। তিনি আরো বলেন, একটি ফুল একটি দেশের মতো। ফুলকে যেমন সবাই ভালোবাসে, তেমনি মাতৃভূমি একটি দেশকেও সবাই ভালোবাসে। তিনি বলেন, নতুন পাওয়া ছাত্র-জনতার সুফল সবার কাছে পৌঁছে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরী, আনোয়ার পাশা, জেলা প্রশাসক ফরিদা খানম, স্থানীয় সরকার উপ-পরিচালক নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক একে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শরিফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার আলাউদ্দিন, সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ উৎসবে অংশগ্রহণ করতে পারবেন দর্শনার্থীরা।এবারের আয়োজনে প্রবেশমূল্য রাখা হয়েছে ৫০ টাকা।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর