শিরোনাম
মোঃ শোয়াইব , হাটহাজারী | ০৭:৩০ পিএম, ২০২৫-০১-০২
আইটি ফার্মের চাকরি ছেড়ে কুল চাষ করে সফল হাটহাজারীর কৃষি উদ্যোক্তা হাবিবুল করিম কাউসার। ইউটিউবে ভিডিও দেখে উৎসাহিত হয়ে মা-বাবা ও বড় ভাইয়ের অনুপ্রেরণায় গড়ে তোলেন চার একর জমিতে কুল বাগান। কুল চাষের মাত্র ছয় মাসের মাথায় ফলন পেয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেন তিনি।
রেললাইনের পাশে পতিত জমিতে কাশমেরী, বল সুন্দরী, ভারত সুন্দরী ও টকমিষ্টি জাতের চারা লাগান তিনি। এই কুল খেতে যেমন মিষ্টি তেমনি ব্যাপক চাহিদাও রয়েছে।
গত চার বছর আগে সাড়ে তিনশ গাছ লাগিয়ে শুরু করেন এই চাষবাদ। প্রতিটি গাছের পেছনে গড়ে ৫০০ টাকা খরচ হলেও প্রতি গাছ থেকে সর্বনিম্ন ৩০ কেজি থেকে ২মন পর্যন্ত ফলন পাচ্ছেন তিনি। আগাম ফলন হওয়ায় দাম পাচ্ছেন বেশ। কাউছার লালিয়ারহাটের পশ্চিমে চিকনদন্ডী গ্রামের মুহাম্মদ আলীর ছেলে।
তার বাগানে প্রথমে ফলন কম হলেও গত কয়েক বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বছর বাজিমাত করেছেন তিনি। আগের সাড়ে তিনশোর সাথে আরো প্রায় দুইশ চারা রোপণ করেছেন তিনি। এইবার তার আয়ের লক্ষ্যমাত্রা প্রায় ১০ লাখ টাকা।
ছেলের এমন সাফল্যে খুশিতে দিনভর বাগানে সময় কাটাচ্ছেন তার বাবা। তিনি জানান, ছেলের ব্যাপক আগ্রহ দেখে তিনি এবং তার সহধর্মিনী উৎসাহিত করেছিলেন কৃষিকাজে মনোনিবেশ করার। সে খুব ভালোভাবে এই বাগানটি গড়ে তুলে এবং এখন অনেকটাই সফল।
কাউছার জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় গত চার বছর আগে এই বাগান গড়ে তুলেছিলেন তিনি। বর্তমানে তার বাগানে ৫০০'শর অধিক গাছ রয়েছে। যাতে ফল এসেছে উল্লেখযোগ্য হারে। যাতে প্রতি গাছে ফলন এসেছে প্রায় ১ মনের বেশী। আগাম পেকে যাওয়ায় বাজারে দাম ও চাহিদা দুইই বেশি।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আল মামুন শিকদার বলেন, উপজেলা কৃষি অফিস সবসময় তরুণ উদ্যোক্তাদের বিভাগ বিষয়ে পরামর্শ ও সহযোগিতা করে থাকে। তিনি তরুণ উদ্যোক্তাদের কৃষি এগিয়ে আসার আহ্বান জানান।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited