চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মধ্যরাতে রাঙামাটি থেকে পাঁচারের সময় কাঠভর্তি বাসসহ আটক-১

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৫:৫০ পিএম, ২০২৪-১২-২৯

মধ্যরাতে রাঙামাটি থেকে পাঁচারের সময় কাঠভর্তি বাসসহ আটক-১

বিভিন্ন ছদ্মাবরনে পার্বত্য রাঙামাটি জেলা থেকে প্রতিনিয়ত পাঁচার হচ্ছে অবৈধভাবে আনা ভিনদেশী জিনিসপত্র, সিগারেটসহ পাহাড়ের বনাঞ্চলের বিলুপ্ত হতে যাওয়া বিক্রয় নিষিদ্ধ গাছ।
শনিবার দিবাগত মধ্যরাতে রাঙামাটি থেকে বাসভর্তি করে বিক্রয় নিষিদ্ধ চিড়াই কাঠ নিয়ে যাওয়ার সময় মানিকছড়ি চেকপোষ্টে লাখ টাকা মূল্যের ছয় আড়াই চিড়াই কাঠ আটক করেছে বনবিভাগ কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যে চেকপোষ্টের নজরদারি বৃদ্ধি করে দ্রুতগতির বাস আটকিয়ে পাচার হতে যাওয়া এসকল কাঠভর্তি বাসসহ চালক সেলিমকে আটক করেছে বনবিভাগ কর্তৃপক্ষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল হামিদ জানান, মধ্যরাতে এবি এন্টারপ্রাইজ নাইচ ট্যুর নামের একটি বাস যাহার নাম্বার- কোনো যাত্রী ছাড়াই দরজা-জানালা বন্ধ করে রাঙামাটি থেকে চট্টগ্রাম অভিমুখে যাওয়ার সময় মানিকছড়ি চেকপোষ্টে আমরা গাড়িটিকে থামাই। পরবর্তীতে গাড়ির ভেতরে বিশেষভাবে ছয় আড়াই সাইজের গুটগুটিয়া, কনক গাছের চিড়াইকৃত ৭ফুট লম্বা ৫৫টি কাঠ পাওয়া যায়। এসময় আমরা চালক সেলিমকে গাড়িসহ আটক করে কার্যালয়ে নিয়ে আসি। এই ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে আটককৃত চালক সেলিম জানায়, গাড়িটির মালিক রাউজানের মানিক কোম্পানী। রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের বাস স্টেশন সংলগ্ন নীচের রাস্তার জনৈক হাসান এই কাঠগুলো বৈধ কাগজ আছে জানিয়ে গাড়িতে কাঠগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য ভাড়া করে তিনি নিজেও গাড়িতেই ছিলো। কিন্তু মানিকছড়িতে গাড়িটি আটকানোর সাথে সাথেই তিনি গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এখন আর ফোন ধরছেনা বলেও জানায় আটককৃক চালক সেলিম।
স্থানীয় সূত্র জানায়, বেপরোয়া সিন্ডিকেট চক্র প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে যাত্রীবাহি যানবাহন, পিকআপ, ট্রাক, মাছের গাড়ি, মৌসুমি পন্যবাহি গাড়ি, শুকনো খড়ের গাড়িতে করে কাঠের চৌ-কাঠ, দরজাসহ ছয়-আড়াই চিড়াই কাঠ পাঁচার করে। এক শ্রেণীর কর্মকর্তাদের সাথে যোগসাজসে তাদের দেওয়া তথ্যানুসারে নির্দিষ্ট্য সময়ে এসকল অপকর্ম করে সিন্ডিকেট চক্র। তবে সাম্প্রতিক সময়ে রাঙামাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখা, সেনাবাহিনী, বিজিবি ও বনবিভাগ তাদের নজরদারি বৃদ্ধি করায় সিগারেট, রসুন, কাঠসহ বিভিন্ন জিনিসপত্র আটক হচ্ছে। এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাও দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট্যরা।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর