চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আরএনবি-রেলওয়ে পুলিশকে টাকা দিয়ে জায়গা দখল!

নিউমার্কেট এলাকায় ৩০ কোটি টাকার ভূমি উদ্ধার

আমাদের ডেস্ক :    |    ০৭:০৩ পিএম, ২০২৪-১২-১১

 আরএনবি-রেলওয়ে পুলিশকে টাকা দিয়ে জায়গা দখল!

রেলওয়ে পুলিশ ও  রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের (আরএনবি) দোকান প্রতি ২ লাখ টাকা, আর মাসে ৫ হাজার টাকা ভাড়ায় রেলওয়ের ভূমিতে অবৈধভাবে দোকান গেড়ে বসেছিলেন দখলদাররা! বুধবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চলাকালে এমন অভিযোগ করেন রিপন নামে অবৈধ এক দখলদার। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে রেলওয়ে পুলিশ ও আরএনবি।

রেলওয়ে ভূ-সম্পদ বিভাগ বলছে, কাকে টাকা দিয়েছে, কে টাকা নিয়েছে— সেটি ব্যাপার না। তারা রেলের ভূমি ব্যবহারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
বুধবার (১১ ডিসেম্বর) অভিযান চালিয়ে ১২টি দোকান আর ৫টি বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর রেলওয়ের ৪০ শতক ভূমি উদ্ধার হয়েছে যার মূল্য প্রায় ত্রিশ কোটি টাকা। রেলের জায়গা দখল করে দোকান করা হয়েছিল। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে আমরা তাদের নোটিশ দিয়েছিলাম। তারা রেলের ভূমি ব্যবহারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি। চট্টগ্রাম রেলওয়ে নতুন স্টেশনের নিরাপত্তায় সীমানা প্রাচীর বা দেয়াল নির্মাণের জন্য এই স্থাপনাগুলো বাধা হয়েছিলো। 

এদিকে সকাল ১০টায় উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও উচ্ছেদ অভিযান শুরু হয় দুপুর আড়াইটার দিকে। উচ্ছেদ অভিযান শুরু করতে দেরি হওয়ার বিষয়ে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, অভিযান শুরু হওয়ার কথা ছিলো সকাল ১০টায়। তবে যান্ত্রিক ত্রুটি হওয়ায় উচ্ছেদ কার্যক্রম দেরিতে শুরু হয়। আমরা যে স্কেভেটর (ভেকু) ঠিক করেছিলাম সেটির মালিক আমাদের ১১টায় জানায় যে স্কেভেটর স্টার্ট নিচ্ছে না। পরে আরেকটি ঠিক করি। পরবর্তীতে শুনতে পাই ৮-৯টি মোটর সাইকেল তাদেরও ভয়ভীতি দেখিয়ে আসতে বাধা দিচ্ছে। পরে আমি আরএনবির টিম নিয়ে গিয়ে নিরাপত্তা দিয়ে তাদের এনে অভিযান শুরু করেছি।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক এসএম শহীদুল ইসলাম বলেন, আমার জানা নেই কে বা কারা ভাড়া দিয়েছে। তবে রেলওয়ে পুলিশ ভাড়া দেয়নি এটা আমি নিশ্চিত করছি।

চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ (জিআরপি) পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম বলেন, ‘রেলের জায়গা আমরা কীভাবে ভাড়া দিবো? আমরা এসব কিছুই জানি না। আমাদের ভাড়া দেয়া বা ভাড়া আদায়ের সুযোগ নেই। এটা রেলওয়ে পুলিশের কাজ না।’

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর