শিরোনাম
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার | ০৫:৫৯ পিএম, ২০২৪-১২-১১
মায়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর দখলে নিয়েছে। এ নিয়ে টেকনাফ উপজেলা প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সকল ধরনের ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
তিনি বলেন, গত কয়েক মাস ধরে মায়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পরে গত রোববার (৮ ডিসেম্বর) সকালে মংডু শহর পুরোপুরি দখলে নেয় আরাকান আর্মি। এমন সংবাদ পেয়ে বিজিবির অনুরোধে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাফনদী ও সাগরে বাংলাদেশি জেলে ও সব নৌযান চলাচলে সতর্কতা জারি করাসহ সেদেশের সীমানার কাছাকাছি না যাওয়ার জন্য বলা হয়েছে।
সেইসঙ্গে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সকল ধরনের ট্রলার চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে। আপাতত এই পথ দিয়ে কাউকে সেন্টমার্টিন যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না।
অপরদিকে নাফনদীতে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরাও টহল জোরদার করেছেন।
টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, মায়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতিতে টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকায় নাফ নদীতে টহল জোরদার করা হয়েছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited