শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪১ পিএম, ২০২৪-১১-০৪
জেলেদের পাঁচ–সাতজনের একটি দল। পুকুরের চার কোণে জাল টেনে যাচ্ছেন অনবরত। জাল ঘিরে পুলিশের তীক্ষ্ণ নজর! বড়ো কোনো মাছের লোভে নয়, অস্ত্রের সন্ধানে। ৫ আগস্ট সরকার পতনের পর থানা-ভাঙচুরের ঘটনায় লুট যাওয়া অস্ত্র উদ্ধারে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা পুলিশের এমন অভিযান। সোমবার (৪ নভেম্বর) দুপুরে বিটেক কলেজ রোড এলাকার একটি পুকুরে প্রায় দুই ঘণ্টা ধরে এ অভিযান চালানো হয়। তবে সেখান থেকে অস্ত্র উদ্ধার না হলেও পুলিশের ব্যবহৃত পুড়িয়ে দেওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ভোররাতে থানা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে হওয়া মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিটেক কলেজ রোড এলাকার ওই পুকুরে অস্ত্র লুকিয়ে রাখার তথ্য দেয়। এরপরই পুলিশ ওই অস্ত্র উদ্ধারে অভিযানে নামে। বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল পুকুরের মধ্যে অস্ত্র এবং থানার লুট যাওয়া বিভিন্ন মালামাল আছে। সেই প্রেক্ষিতে আমরা ওই পুকুরে আমরা দুপুর ১২টা থেকে জাল ফেলি। এসময় পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। তবে অস্ত্র পাওয়া যায়নি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে অনেক কাঁদা। হয়তো কাঁদার মধ্যেও অস্ত্র থাকতে পারে। আর প্রচুর পানিও রয়েছে। আর মোটরসাইকেল দুটি অক্ষত নেই। এগুলো ভাঙচুর করে এখানে ফেলে দেওয়া হয়েছিল।’ জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘ভোরবেলা এক আসামিকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পুকুরে অভিযান চালিয়ে পুলিশের ব্যবহৃত দুটি পোড়ানো মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে সেখানে অস্ত্র আছে বললেও তা পাওয়া যায়নি। এই থানা থেকে মোট ৩৫টি মোটরসাইকেল লুটপাট ও ভাঙচুর করা হয়েছে।’ ‘ওই আসামিকে থানায় নিয়ে আবারও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে নতুন একটু স্থানের নাম বলেছে। সেখানে রাতে অভিযান চালানো হবে। আর তার সাথে জড়িতদের গ্রেপ্তারের স্বার্থে এখনই আসামির নাম-পরিচয় আমরা জানাতে পারছি না।’ যোগ করেন এই পুলিশ কর্মকর্তা। উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রায় সব থানাসহ দেশের বিভিন্ন থানায় ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। তখন থানার নথিপত্র জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি দুর্বৃত্তরা অস্ত্র, গুলি, জব্দকৃত মালামাল এবং পুলিশের ব্যবহৃত মোটরসাইকেলও লুট করে। আর তা উদ্ধারে প্রায়ই অভিযান চালাচ্ছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited