শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৫:০০ পিএম, ২০২৪-১০-২৭
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম.এ হাশেম রাজু আজ সকাল ১০টায় গাছবাড়িয়া কলেজ গেইট চত্বরে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র পূর্বে প্রস্তাবিত কলেজের দক্ষিণ গেইটে প্রতিষ্ঠা করার দাবীতে এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম ও আব্দুর রহমান শামার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এম.এ হাশেম রাজু বলেন, হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পার্শ্বে মনোরম পরিবেশ স্থানে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিল। যা অত্যন্ত যুক্তিসঙ্গত ছিল পূর্বের সরকার। একত গাছবাড়িয়া সরকারী ডিগ্রী (পুরাতন) কলেজের দক্ষিণ গেইট এলাকা জনবহুল বাণিজ্যিক কেন্দ্র এবং উপশহর হিসেবে খ্যাত, উপরন্ত এখানে কোন মসজিদ নেই। দ্বিতীয়ত আশে পাশে ব্যাপক মুসলিম অধ্যুষিত জনবহুল এলাকা এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পার্শ্বে হওয়ায় মহাসড়কে চলাচলরত শত শত গাড়ী যাত্রীসহ যাতায়াতকারীদের জন্য নামাজ আদায়ের একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করবে। তিনি আরো বলেন, কোন শক্তি বা চক্রান্ত এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন অপশক্তি বাঁধা সৃষ্টি করতে পারবে না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। পরিবহন নেতা মোহাম্মদ সেলিম কায়সার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাহাবুবুর রহমান, জামাত নেতা মোহাম্মদ নুর আলম, কাজী কুতুব উদ্দিন, সমাজ সেবক মোহাম্মদ আবু সৈয়দ, বিএনপি নেতা মোহাম্মদ আখতার হোসাইন, আইনুল হুদা চৌধুরী, ছাত্রনেতা মোহাম্মদ শওকত ওসমান টিপু, সমাজ সেবক কে.এম তসলিম হোসেন, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। মানবন্ধন ও সমাবেশ শেষে মিছিল সহকারে চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বরাবরে স্মারক লিপি পেশ করা হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited